নজরে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়! ১৭ নম্বর বিল্ডিং, ১৩ নম্বর রুমে কী কী হয়? জঙ্গি তৈরির আখড়া?
হরিয়ানার আল-ফালাহ (Al-Falah) বিশ্ববিদ্যালয়ের ১৭ নম্বর আবাসিক ভবনের ৪ এবং ১৩ নম্বর কক্ষে কিছু ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়ে ছিল। সেখানকার ছোট্ট একটি ঘরে থাকতেন দিল্লির বিস্ফোরণ কাণ্ডের অন্যতম এক অভিযুক্ত চিকিৎসক মুজ়ম্মিল আহমেদ। বদ্ধ, একচিলতে সেই ঘরে প্রায়ই মুজাম্মিল ও তাঁর কাছের বন্ধুদের আসর বসত এবং গোপন আলোচনাও চলত। জানা যাচ্ছে যে, ওই ঘরে বসেই তারা দিল্লির বিস্ফোরণের ছক কষেছিল।

কর্মকর্তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের ১৭ নম্বর ভবনে উমরের ৪ নম্বর কক্ষ এবং মুজাম্মিলের ১৩ নম্বর কক্ষ থেকে একটি ডায়েরি এবং নোটবুক পাওয়া গিয়েছে। সেখান থেকে ২৫ জনেরও বেশি নাম উদ্ধার করা হয়েছে। যারা বেশিরভাগই ছিল জম্মু ও কাশ্মীর এবং ফরিদাবাদ থেকে। ডায়েরিতে ৮ থেকে ১২ নভেম্বরের তারিখও উল্লেখ করা ছিল। এটা ঠিক সেই সময়টাই যখন ১০ নভেম্বর লাল কেল্লায় বিস্ফোরণ ঘটেছিল এবং ১৩ জন নিহত হয়েছিল।
ধৃত মুজাম্মিল এবং শাহীন সিদ্দীকী ফরিদাবাদের ধৌজ গ্রামের ওই মেডিক্যাল কলেজেই কর্মরত ছিলেন। পরে জানা যায়, ধৃত আদিল মাজিদ রাথরের সঙ্গেও আল-ফালাহ্ মেডিক্যাল কলেজের যোগ ছিল। উমর উন-নবিও সম্ভবত ওই হাসপাতালেই কর্মরত ছিলেন। যাদের মধ্যে জুনিয়র ডাক্তার হিসাবে কর্মরত মুজাম্মিল ছাত্রাবাসের ১৭ নম্বর ভবনের ১৩ নম্বর ঘরে থাকতেন। তদন্তকারীরা সন্দেহ করছেন যে, ওই ঘরই দিল্লির লালকেল্লা বিস্ফোরণের সমস্ত পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল। 'অপারেশন' শব্দটি খুঁজে পাওয়া ওই ডায়েরিতে বারবার উল্লেখ করা হয়েছে। যা একটি বড়োসড়ো পূর্ব পরিকল্পনার ইঙ্গিত দেয়।
বিশ্ববিদ্যালয়ের আর একজন কর্মী ডা: শাহিন শাহিদ-এর নামও এই তথ্যে উঠে এসেছে। তদন্তকারীদের মতে, শিক্ষা ও চিকিৎসার ছদ্মবেশের আড়ালে এখানে এক বিপজ্জনক ষড়যন্ত্রের ঘাঁটি গড়ে উঠেছিল।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications