দলিত বিক্ষোভে উত্তাল দেশ, সুপ্রিম কোর্টের কাছে নয়া আর্জিতে কোন সমাধানের রাস্তা চাইল কেন্দ্র
তপশিলি জাতি ও উপজাতি নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় নিয়ে সোমবার সারা দেশে আগুন জ্বলছে সেই রায় ফিরিয়ে নিতে সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানাল কেন্দ্র সরকার।
তপশিলি জাতি ও উপজাতি নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় নিয়ে সোমবার সারা দেশে আগুন জ্বলছে সেই রায় ফিরিয়ে নিতে সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানাল কেন্দ্র সরকার।

১৯৮৯ সালের তপশিলি জাতি ও উপজাতি (অত্যাচার বিরোধী) আইনে কিছু সংশোধন এনেছে সর্বোচ্চ আদালত। গত মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট জানায়, তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার বন্ধের যে আইন রয়েছে, তা সরকারি কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে। নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়।
নির্দেশে বলা হয়, কোনও সাধারণ নাগরিকের বিরুদ্ধেও যদি একই অভিযোগ ওঠে, তবে তাঁকে গ্রেফতারের আগে ডিএসপি পদমর্যাদার কোনও পুলিস আধিকারিককে দিয়ে তদন্ত করাতে হবে। এরই প্রতিবাদে ভারত বনধের ডাক দেয় একাধিক দলিত সংগঠন। যার জেরে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে সর্বভারতীয় এসসি-এসটি সংগঠনের তরফে মনোজ গোখেলা মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চের কাছে রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। রিট পিটিশন দাখিল করা হয়।
এরপরে কেন্দ্রও রায় পুনর্বিবেচনার আর্জি জানানোয় শীর্ষ আদালত জানিয়েছে, সমস্ত আবেদনকে একত্র করে আগামিদিনে আদালত সবকিছু শুনে নিজের সিদ্ধান্ত জানাবে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications