Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নয় ঘণ্টা ইডির জেরার পর ক্লান্ত রবার্ট ভডরাকে বাড়ি নিয়ে গেলেন স্ত্রী প্রিয়াঙ্কা

ব্যবসায়ী তথা গান্ধী পরিবারের জামাই রবার্ট ভডরাকে পরপর দুদিন জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ব্যবসায়ী তথা গান্ধী পরিবারের জামাই রবার্ট ভডরাকে পরপর দুদিন জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের ঘটনায় বুধবার সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পরে এদিন ফের তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। এদিন নয় ঘণ্টা একটানা জেরা করা হয়েছে তাঁকে। পরে রাতে এসে স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী তাঁকে ফিরিয়ে নিয়ে যান।

ইডির জেরার পর রবার্ট ভডরাকে বাড়ি নিয়ে গেলেন প্রিয়াঙ্কা

ইডির অভিযোগ, অন্যায় ও অবৈধ উপায়ে বেনামি সম্পত্তি তৈরি করেছেন ভডরা। লন্ডনেই তাঁর ১১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারী সহ অনেকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও ভডরাকে প্রশ্ন করা হয়।

এদিন ভডরাকে কিছু ইমেল দেখান ইডির অফিসাররা। সেখানে সঞ্জয় ভান্ডারী ও সুমিত চাড্ডার সঙ্গে রবার্টের কথোপকথন রয়েছে।

লন্ডনে মোট চারটি ফ্ল্যাট ও দুটি বাড়ি বেনামে কিনেছেন ভডরা। সেই নিয়েই এদিনও ইডি প্রশ্ন করেছে।

ভডরার কৌশুলির দাবি, তাঁর মক্কেলকে শুধু শুধু হয়রান করা হচ্ছে। ইডির জেরার ভিতরের কথা বাইরে যাওয়ার কথা নয়। তবে ইডি তা বাইরে ফাঁস করে বদনাম করার চেষ্টা করছে।

বুধবার ভডরাকে ইডি অফিসে ছেড়ে দিয়ে যান প্রিয়াঙ্কা। এদিন এতক্ষণ জেরার পর তিনিই স্বামীকে বাড়িতে ফেরত নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। বুধবারই প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বামীর পাশেই রয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+