বিশ্বের কনিষ্ঠতম মহিলা জ্যোতি আমেগের বাড়িতে চুরি
বিশ্বের কনিষ্ঠতম মহিলা জ্যোতি আমেগের বাড়িতে চুরি
মঙ্গলবার বিশ্বের কনিষ্ঠতম কন্যা জ্যোতি আমেগের বাড়ি থেকে চুরি যায় বেশ কিছু নগদ টাকা সহ প্রচুর সোনার গয়না। ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে খবর। গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর তথ্য অনুযায়ী ২৫ বছর বয়সী জ্যোতি আমেগ ২ফুট ৬ইঞ্চি উচ্চতা নিয়ে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ মহিলা হিসেবে স্বীকৃতি পেয়ছেন হয়েছেন।

বিগবস ৬ খ্যাত, উঠতি তারকা জ্যোতির বক্তব্য অনুযায়ী, চুরির সময় তিনি বাড়ি ছিলেন না, জ্যোতির ভাই এবং তার স্ত্রী বাড়ির সদর দরজা তালা বন্ধ করেই ডঃ বাবাসাহেব বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছিলেন। কিন্তু ভোর সাড়ে তিনটের সময় তারা ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজার তালাটি ভাঙা।
জ্যোতির ভাই সতীশ পুলিশকে জানায়, তাদের বাড়ি থেকে মোট ১০ লক্ষ ৭৭ হাজার টাকা নগদ এবং তিনটি সোনার আংটি সহ প্রায় ৪৩ লক্ষ টাকার জিনিস নিখোঁজ। এরপর পুরো ঘটনার বিবরণ দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে জ্যোতির পরিবার।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আলমারি ভাঙতে চোরেরা গাড়ির যন্ত্রাংশ ব্যবহার করে। এছাড়াও অকুস্থল থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধী সনাক্তকরণের কাজও বেশ কিছুটা সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications