গুজরাতের ভাদোদরায় সড়ক দুর্ঘটনায় আহত তিন, গ্রেপ্তার ২২ জন
গুজরাতের ভাদোদরায় সড়ক দুর্ঘটনায় আহত তিন, গ্রেপ্তার ২২ জন
পথ দুর্ঘটনার জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত এলাকা। এমন ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গুজরাতের ভাদোদরা শহরে। এই ঘটনায় পাথর ছোড়াছুঁড়ি, মন্দির পর্যন্ত ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। ঘটনায় কিছু যানবাহনেরও ক্ষতি হয়েছে। এর জেরে আহত হয়েছেন তিনজন। পুলিশ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কীভাবে ঘটল এমন ঘটনা
কিন্তু এমন ঘটনা কেন ঘটল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাওপুরা এলাকায় দুটি সম্প্রদায়ের লোকেদের মধ্যে দু-চাকার গাড়ির মধ্যে রেষারেষির ফলে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। আর তা থেকেই শুরু হয়ে যায় সংঘর্ষ। আর তার পরেই ক্রমেই তা বাড়তে থাকে। রাওপুরা এলাকার পার্শ্ববর্তী কারেলিবাগ এলাকায় দুই সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে একে অপরের দিকে পাথর ছুড়তে থাকে। এখানেই শেষ নয়! একজন ব্যক্তি রাস্তার পাশে এক মন্দিরে ঢুকে ভগবানের মূর্তি ভাঙচুর করেন। সেই সঙ্গে তিনি দুটি অটো ও একটি গাড়িও ভেঙে দেন।

ঘটনায় কতজন গ্রেপ্তার হল
এই ঘটনার জন্য রাওপুরা ও কারেলিবাগ থানায় দুটি আলাদা আলাদা FIR নথিভুক্ত করা হয়েছে। পাশাপশি এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ২২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন।

পুলিশ কমিশনার কী জানালেন
পুলিশ কমিশনার চেরাগ কোরাদিয়া জানান, দাঙ্গা, নিজেদের কাছে অস্ত্র রাখা, সেই সঙ্গে শ্রেণী ধর্মকে অবমাননা করা, মন্দিরের মূর্তিকে ভাঙ্গার জন্য ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় কারেলিবাগ থানায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদেরও আটক করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের নামে একটি FIR ও করা হয়েছে। ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ঘটনার তদন্তে পুলিশ
তিনি আরও জানান, এই ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশি টহল আরও বাড়ানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। রাওপুরা ও কারেলিবাগ এলাকায় স্টেট রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে। যদি তিনি জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications