রাহুলকে কেন চান তেজস্বী যাদব! যোগ্যতার মাপকাঠিতে সাজালেন হাজারো যুক্তি
২২টি দলের মহাজোটের মঞ্চ থেকে তিনিও এক সুরে আওয়াজ তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু সমাবেশের পরদিন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব স্পষ্ট করে দিলেন বিরোধী জোটকে নেতৃত্বে দিতে পারে কংগ্র
২২টি দলের মহাজোটের মঞ্চ থেকে তিনিও এক সুরে আওয়াজ তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু সমাবেশের পরদিন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব স্পষ্ট করে দিলেন বিরোধী জোটকে নেতৃত্বে দিতে পারে কংগ্রেসই। এবার তিনি রাহুল গান্ধীর হয়ে সওয়াল করে বললেন, কংগ্রেস সভাপতির সমস্ত গুণ রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার।
এর আগে এমকে স্ট্যালিন, কুমারস্বামী স্পষ্ট সুরেই রাহুলের নাম প্রধানমন্ত্রী হিসেবে সওয়াল করেছিলেন। এবার লালু-পুত্র তেজস্বী যাদব গলা ফাটালেন রাহুল গান্ধীর হয়ে। রবিবার তেজস্বী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত গুণ রয়েছে রাহুলের মধ্যে। সেইসঙ্গে তিনি এদিন মোদী সরকারকে একহাত নিলেন।
এদিন রাহুলের প্রশংসায় একেবারে পঞ্চমুখ তেজস্বী। তিনি বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে যত সমালোচনার পথে হেঁটেছে বিজেপি, ততই রাহুলের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। রাহুল দেশের মানুষ মন জয় করে নিয়েছেন। বিজেপি যত কুৎসা করবে, ততই রাহুল গান্ধী জনপ্রিয়তা লাভ করবে।

তিনি তিন রাজ্যে কংগ্রেসের ভালো ফলের কৃতিত্ব রাহুল গান্ধীকেই দেন। কংগ্রেস ভালো ফল করেছে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে। আসন্ন লোকসভাতেও কংগ্রেস ভালো ফল করবে। সেইসঙ্গে তিনি মোদীর সমালোচনায় মনে করিয়ে দেন, ২০১৪ সালে কিন্তু ৬৯ শতাংশ মানুষ ভোট দেননি মোদীকে।
তেজস্বীর কথায়, দেশের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সামলাচ্ছেন রাহুল গান্ধী। ১৫ বছরের সাংসদ তিনি। তারপর দেশের সর্বকালের প্রাচীন দলের সভাপতি। তাই তাঁর যোগ্যতা নিয়ে কোনও সংশয়ই থাকতে পারে না। এর আগে ব্রিগেডের সমাবেশ পরদিন লালু-পুত্র বলেন কংগ্রেসের নেতৃত্বই মানতে হবে বিরোধী সবাইকে।












Click it and Unblock the Notifications