ঝুঁকি বাড়ছে অল্প বয়সীদের, দেশজুড়ে করোনা আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে একাধিক নতুন উপসর্গ
ঝুঁকি বাড়ছে অল্প বয়সীদের, দেশজুড়ে করোনা আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে একাধিক নতুন উপসর্গ
দিন যত গড়াচ্ছে গোট দেশজুড়ে ততই সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ করোনা। এদিকে শুধুমাত্র এপ্রিলের প্রথম ১৫ দিনেই গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লক্ষের বেশি মানুষ। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষ। যদিও দ্বিতীয় পর্বে সংক্রমণে করোনা উপসর্গে এসেছে একাধিক বড়সড় রদবদল। এমনকী জিন সজ্জা ও স্পাইট প্রোটিনে বদল ঘটিয়েও আগের থেকে অনেক বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে করোনা।

করোনা নতুন উপসর্গ সম্পর্কে সাবধান
এদিকে নতুন সংক্রমণের আতঙ্ক বাড়িয়ে বাড়ছে মৃত্যও। এর হাত থেকে বাঁচতে একমাত্র সতর্কতাকেই ভরসা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এ যাবৎ ভারতে আক্রান্তদের শরীরে মূলত তিনটি বিদেশি প্রজাতি পাওয়া গিয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি ব্রিটেন স্টেনের। আর তার জেরেই দেখা যাচ্ছে একাধিক নতুন উপসর্গ। যার মধ্যে গোলাপি বর্ণের চোখ।

বাড়ছে কনজেক্টিভাইটিসের সমস্যা
চিনে করা একটি সমীক্ষা অনুসারে, গোলাপি চোখ বা কনজেক্টিভাইটিস হ'ল করোনা সংক্রমণের নতুন উপসর্গ। বর্তমানে অনেক আক্রান্তদের মধ্যেই গোলাপি চোখের মধ্যে লাল, ফোলাভাব দেখা দিচ্ছে এবং চোখে জল আসছে ক্ষণে ক্ষণে। অনেকের আবার শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ে।

ঝুঁকি বাড়ছে অল্প বয়সীদের
পাশাপাশি গলা ব্যথাও কোভিডের নতুন উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কমে যাচ্ছে হজম শক্তি। সমস্যায় ফেলছে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল। য়রিয়া, বমি বমিভাব, পেটের ব্যাথা দেখা দিচ্ছে। এমনকী দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণে ঝুঁকি বাড়ছে অল্প বয়সীদেরও। এমনকী আক্রান্তের পরিসংখ্যান দেখিয়ে সম্প্রতি এই দাবিও করে ফেলেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

যোগ হচ্ছে আরও একাধিক নতুন উপসর্গ
অ্নযদিকে এতদিন বহু ক্ষেত্রেই আক্রান্তদের জ্বর হচ্ছিল না। বা হলেও অনেকেরই খুব বেশি হচ্ছিল না। কিন্তু এই নতুন স্ট্রেইনে আক্রান্ত হলে জ্বর হচ্ছে এবং শরীরের তাপমাত্রা উপরের দিকেই থাকছে। সঙ্গে ত্বকে ইনফেকশন, চোখে ঝাপসা দেখার সমস্যাও বাড়ছে। এছাড়া আগের মতোই স্বাদহীনতা, শ্বাস কষ্ট, কাশি, পেশীতে ব্যাথার সমস্যা তো রয়েইছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications