Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্মীয় স্বাধীনতার অধিকার অন্যদের ধর্মাান্তরিত করার অধিকার দেয় না! 'বড়' কথা হাইকোর্টের

সংবিধান দেশের মানুষকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। ধর্ম অনুসরণ করা এবং তা প্রচার করার অধিকার দিয়েছে। কিন্তু তাই বলে এই সুযোগে ধর্মান্তরিত করার অধিকার জন্মায় না। জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জামিন অস্বীকার করে এমনটাই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের।

প্রসঙ্গত, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়াল মহারাজগঞ্জের শ্রীনিবাস রাও নায়েকের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে উত্তর প্রদেশের ধর্মারন্ত আইন ২০২১-এর বেআইনি ধর্মান্তর আইনের তিন ও পাঁচ(১) ধারার অধীনে মামলা করা হয়েছিল।

Court

আদালতের মত
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আদালত মতামত দিতে গিয়ে বলেছে, ধর্মীয় বিশ্বাস এবং অনুসরণ করা যে কোনও মানুষের ব্যক্তিগত ব্যাপার। যেখানে সংবিধান গ্যারান্টি দিয়েছে। আদালত বলেছে, ধর্মীয় স্বাধীনতার ব্যক্তিগত অধিকারকে ধর্মান্তরিত করার সমষ্টিগত অধিকার হিসেবে বলা যাবে না। এর অর্থ হল অন্যদের ধর্মান্তরিত করার চেষ্টা। আদালত আরও বলেছে, ধর্মীয় স্বাধীনতার অধিকারে ধর্মান্তরিত ব্যক্তি এবং ধর্মান্তরিত হতে চাওয়া ব্যক্তির সম অধিকার রয়েছে।

অভিযোগ কী?
অভিযোগ, ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি এই মামলার তথ্যদাতাকে বিশ্বনাথের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আগে থেকেই তফশিলি সম্প্রদায়ের অনেকে ছিলেন। সেখানে ছিলেন বিশ্বনাথের ভাই ব্রজলাল, আবেদনকারী শ্রীনিবাস ও রবীন্দ্র। এঁরা অভিযোগকারীকে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য, ব্যথা থেকে মুক্তি দিতে এবং একটি উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল বলে অভিযোগ। এই অনুষ্ঠানে কিছু গ্রামবাসী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিন্তু প্রার্থনা শুরুর সময় তথ্যদাতা পালিয়ে গিয়ে পুলিশকে পুরো ঘটনা জানান।

আইনজীবীরা কী বলছেন
অন্যদিকে অভিযুক্ত শ্রীনিবাসের আইনজীবী দাবি করেছে্ন, তাঁর মক্কেলের সঙ্গে ধর্মান্তরের কোনও সম্পর্ক নেই। তিনি সহ-অভিযুক্তদের একজনের গৃহকর্মী ছিলেন। তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও করেছেন আইনজীবী। সেখানে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত কোনও ব্যক্তি অভিযোগ জানাতে এগিয়ে আসেনি বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের আইনজীবী দাবি করেছেন, আবেদনকারীর বিরুদ্ধে ২০২১ সালের ধর্মান্তর বিরোধী আইনের অধীনে একটি মামলা করা হয়েছিল। তিনি আরও বলেছেন, আবেদনকারী মহারাজগঞ্জে এসেছিলেন। সেখানে সক্রিয়ভাবে এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরণ চলছিল, যা আইন বিরোধী।

আদালতের অবস্থান
অন্যদিকে আদাালতের তরফে বলা হয়েছে. উত্তর প্রদেশের ধর্মারন্ত আইন ২০২১-এর তিন নম্বর ধারায় ভুল উপস্থাপনা, বলপ্রয়োগ, জালিয়াতি, জবরদস্তি এবং লোভের ভিত্তিতে এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তর নিষিদ্ধ করেছে। এর প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে করা অভিযোগগুলি বিবেচনায় নিয়ে আদালত বলেছে, তথ্যদাতাকে অন্যধর্মে ধর্মান্তরিত করতে প্ররোচিত করা হয়েছিল। এই ঘটনাই প্রাথমিকভাবে আবেদনকারীকে জামিন অস্বীকার করার কারণ হিসেবে যথেষ্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+