শক্তিরূপেণ সংস্থিতা, ইতিহাস গড়ল ভারতীয় সেনা! প্রথমবারের জন্য পাক সীমান্তে নিযুক্ত নারীরা
সম্প্রতি পাক সীমান্ত বরাবর নিয়ন্ত্রণরেখায় দেশের সুরক্ষার ভার গিয়ে পড়েছে দেশের নারীদের উপর। ঐতিহাসিক এক সিদ্ধান্তে এই প্রথমবার পাক সীমান্তে মহিলা সেনা মোতায়েন করল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় দশ হাজার ফিট উঁচ্চতায় সাধনা পাসের কাছে ছাউনিতে এই মহিলা সেনা দলকে একটি নিযুক্ত করা হয়েছে।

দেশ রক্ষার কাজ করবেন ভারতীয় নারীরা
ভারত এবং পাকিস্তান সীমান্তে পুরুষ যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবার দেশ রক্ষার কাজ করবেন ভারতীয় সেনা রাইফেল ধারী নারীরা। মহিলা সেনাদের এই দলটিকে আধাসেনা বাহিনী অসম রাইফেলস-এর ডেপুটেশনের ভিত্তিতে উত্তর কাশ্মীরের তঙ্গধর সেক্টরে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

সেনা দলটিতে ৩০ জন রাইফেলধারী রয়েছেন
নারীদে এই সেনা দলটিতে ৩০ জন রাইফেলধারী রয়েছেন। এই দলের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন গুরসিমরন কউর। এর আগে ভারতীয় সেনায় খুবই কম সংখ্যক মহিলা নিয়োগ করা হত। তাঁদের সাধারণত ফাইল পত্রের কাজে নিযুক্ত করা হত। তবে গত বছরই ভারতীয় সেনায় ৫০ জন মহিলাকে নিয়োগ করা হয়। তাদের কম্ব্যাটের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারতীয় সেনা ৮০০ জন মহিলা মিলিটারি পুলিস নিয়োগের তোরজোড় চলছে।

সেনায় স্থায়ী কমিশন পাবেন মহিলা আধিকারিকরা
এদিকে ২৭ জুলাই সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, সেনায় স্থায়ী কমিশন পাবেন মহিলা আধিকারিকরা। পাঁচ মাস আগে সেনায় মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার বিষয়ে রায় দিয়েছিল শার্ষ আদালত। এর প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার সেনার দশটি বিভাগেই এই স্থায়ী কমিশন দেওয়ার ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তি জারি করে।

মহিলাদের 'স্থায়ী কমিশন' দেওয়ার নির্দেশ দিয়েছিল
উল্লেখ্য়, ২০১০ সালে দিল্লি হাইকোর্ট সেনার তিন বাহিনীতেই মহিলাদের 'স্থায়ী কমিশন' দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র সরকার। কেন্দ্রের যুক্তি ছিল, 'মহিলাদের শারীরিক গঠনে' সীমাবদ্ধতা ও লড়াইয়ে কঠিন পরিবেশের কারণে সেনায় স্থায়ী পদে নিয়োগ দেওয়া আসম্ভব।

আদালতে মামলা
এছাড়াও বলা হয়েছিল, মহিলা অফিসারদের কমান্ড পোস্ট বা সরাসরি যুদ্ধক্ষেত্রে নিয়োগ করলে তাঁদের নিরাপত্তার জন্য বিশেষ বন্দোবস্ত করতে হবে। হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জের অন্যতম কারণ ছিল পুরুষ সেনা কর্মীদের মানসিকতাও।












Click it and Unblock the Notifications