ফের বাড়ল পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি, আরবিআইয়ের সীমা ছাড়িয়ে ৭.৩৫ শতাংশ বৃদ্ধি

ফের বাড়ল মুদ্রাস্ফীতি। পাইকারি মুদ্রাস্ফীতি গত ডিসেম্বর মাসে ৭.৩৫ শতাংশ বেড়েছে।

ফের বাড়ল মুদ্রাস্ফীতি। পাইকারি মুদ্রাস্ফীতি গত ডিসেম্বর মাসে ৭.৩৫ শতাংশ বেড়েছে। আরবিআইয়ের দেওয়ার বিপদ মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে এই পাইকারি মুদ্রাস্ফীতি। ২০১৯ সালে যেখানে মুদ্রাস্ফীতি ৫.৫৪ শতাংশ ছিল সেটা বেড়ে গিয়েছে ২০১৯ সালের ডিসেম্বরে। ২০১৮ সালে ডিসেম্বর মাসে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ২.১১ শতাংশ।

ফের বাড়ল পাইকারি বাজারে মুদ্রাস্ফীতি

এর মধ্যে আবার সবজির মুদ্রাস্ফীতি বেড়েছে ৬০.৫ শতাংশ। নভেম্বরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। সরকারি তথ্য অনুযায়ী খাবারের মুদ্রাস্ফীতি ডিসেম্বর মাসে ১৪.১২ শতাংশ বেড়েছে। নভেম্বরে সেটা ছিল ১০.০১ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ৪ শতাংশ মুদ্রাস্ফীতি বৃদ্ধির সীমা ধার্য করা হয়েছিল। সেটা আরও ২ শতাংশ বেড়ে গিয়েছে।

এদিকে সামনেই দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন। তারপরেই ৬ ফেব্রুয়ারি ফের রেপোরেট নিয়ে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাঙ্ক। তবে খাবারের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সব জিনিস। গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে খাদ্য শস্য, সবজি সবকিছুরই দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে। সেকারণেই প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা অভিযোগ করেছেন, দেশের আর্থিক দুরবস্থা থেকে নজর ঘোরাতেই সিএএ চালু করেছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+