Result out: উত্তরপ্রদেশে AIMIM-এর বড় ধাক্কা'র পড়েই বিস্ফোরক আসাদউদ্দিন! জানেন কী বললেন?

পাঁচ রাজ্যের মধ্যেই চার রাজ্যেই নজিরবিহীন জয় বিজেপির! বিশেষ করে ভোটের প্রথমদিন থেকেই উত্তরপ্রদেশের উপর নজর ছিল গোটা দেশের। সেখানেও সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে যোগী আদিত্যনাথ। কার্যত বিজেপির প্রবল ঝড়ে ধাক্ক

পাঁচ রাজ্যের মধ্যেই চার রাজ্যেই নজিরবিহীন জয় বিজেপির! বিশেষ করে ভোটের প্রথমদিন থেকেই উত্তরপ্রদেশের উপর নজর ছিল গোটা দেশের। সেখানেও সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে যোগী আদিত্যনাথ। কার্যত বিজেপির প্রবল ঝড়ে ধাক্কা খেয়েছে অখিলেশ যাদবের নেতৃত্বে তৈরি মহাজোট।

জানেন কী বললেন?

এখনও পর্যন্ত যা তথ্য তাতে উত্তরপ্রদেশে ২৭০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেখানে ১২৮টি আসনে এগিয়ে রয়েছে অখিলেশের নেতৃত্বে তৈরি জোট। কয়েকটি আসনে এখনও ভোট গণনা চলছে। ফলত বিজেপির জয় নিশ্চিত হলেও আসন সংখ্যা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গিয়েছে।

এই অবস্থায় মুখ খুলেছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। উত্তরপ্রদেশের ভোটে মাটি কামড়ে থাকলেও একটা আসনও পায়নি তাঁর দল। আর এরপরেই বিজেপির জয় নিয়ে মুখ খুলেছেন আসাদ। তাঁর দাবি, আমি প্রথমদিন থেকেই বলে এসেছি সমাজবাদী পার্টি বিজেপিকে হারাতে পারবে না। এটা অন রেকর্ডও রয়েছে। তবে এখন উত্তরপ্রদেশের গরীব মানুষ বুঝতে পারবেন বলে কার্যত কটাক্ষের সুর শোনা যায় ওয়েইসির মুখে।

তাঁর মতে, আমার উপর একের পর এক অভিযোগ রয়েছে। তাতে আমার কাছে কিছু যায় আসে না। আগামীদিনে রাজস্থান এবং গুজরাত থেকেই তাঁর দল লড়াই করবে বলে জানিয়ে দিয়েছেন AIMIM প্রধান। তাঁর দাবি, যে ফলই আসুক না কেন, তা সম্মান করি। তবে আগের থেকে অনেক বেশি পরিশ্রম করবেন বলে জানিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।

তবে তাঁর মতে, যে সমস্ত লোক মিথ্যা দাবি করে আসছে তাঁদের বোঝার সময়ে এসেছে যে কার ভোট কোথায় যাচ্ছে! এখানেই শেষ নয়, ভোটের ফলাফলের জন্যে উত্তরপ্রদেশের মানুষের ধন্যবাদ জানিয়ে AIMIM প্রধান দাবি করেন, মানুষ আমাদের পক্ষেই ভোট দিয়েছে।

কিন্তু ফল আমাদের পক্ষে আসেনি। কাল থেকে আবার আমি কাজে নেমে পড়ব। আগামদিনে বিধানসভা নির্বাচনে জোরদার লড়াইয়ের অঙ্গিকারও করেন আসাদউদ্দিন ওয়াইসি।

উল্লেখ্য পাঁচ রাজ্যের মধ্যেই চার রাজ্যে বিজেপির বড় জয়! ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েই উত্তরপ্রদেশের মসনদে ফের একবার যোগীই। আর তা স্পষ্ট। আর এই ফলাফল সামনে আসার পরেই দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই চার রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

শুধু তাই নয়, কর্মীদের কথা বলতেও ভুললেন না প্রধানমন্ত্রী। বলেন, চার রাজ্যে কর্মীরা অনেক খেটেছেন বিজেপিকে জেতানোর জন্যে। যা অবশ্যই প্রশংসার যোগ্য বলে দাবি নরেন্দ্র মোদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+