অগণতান্ত্রিক আক্রমণের বিরুদ্ধে সংহতি! উদ্ধবকে বিরোধী জোটে ধরে রাখতে 'প্রস্তাব' পাশ খাড়গের বাড়িতে

উদ্ধাব ঠাকরের দলের প্রতিনিধিদের ছাড়াই মল্লিকার্জুন খাড়গের বাড়িতে নৈশভোজ হল। তবে বিরোধী জোটে উদ্ধব ঠাকরেকে ধরে রাখতে প্রস্তাব পাশ করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বিরোধী নেতারা বিডি সাভারকারের মতো সংবেদনশীল বিষয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকবেন। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হওয়া নৈশভোজে হাজির ছিলেন ১৭ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

সাভারকারকে নিয়ে রাহুল গান্ধী

সাভারকারকে নিয়ে রাহুল গান্ধী

সংসদের বাইরে-ভিতরে রাহুল গান্ধীর কাছে দেশে-বিদেশে করা মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেছে বিজেপি। রাহুল সেই দাবিও উড়িয়েও দেন। এরইমধ্যে গত বৃহস্পতিবার মোদী-পদবী নিয়ে ফৌজদারি মানহানির মামলায় সাজা ঘোষণা এবং শুক্রবার সাংসদ পদ খারিজ। তারপর শনিবার সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী বলেন, তাঁর নাম সাভারকার নয়। তিনি গান্ধী। গান্ধী কারও কাছে ক্ষমা চান না।

ক্ষুব্ধ উদ্ধর ঠাকরের প্রতিক্রিয়া

ক্ষুব্ধ উদ্ধর ঠাকরের প্রতিক্রিয়া

সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত উদ্ধব ঠাকরে। রবিবার তিনি মালেগাঁওতে করা সভায় বলেন, সাভারকর তাদের কাছে ঈশ্বর, আইডল। গণতন্ত্র রক্ষায় একসঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য মেনে নেওয়া হবে না। উদ্ধব বলেন, সাভারকার আন্দামানের সেলুলার জেলে ১৪ বছর থাকার সময় অকল্পনীয় নির্যাতন সহ্য করেছিলেন।
এরই মধ্যে সোমবার মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধী সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়। তারপরেই উদ্ধব ঠাকরের তরফে সঞ্জয় রাউত জানান, সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্যের প্রেক্ষিতে তারা নৈশভোজ বয়কট করছেন। এরপরেই বিরোধী জোটে ফাটল নিয়ে জল্পনা তীব্র হয়।

নৈশভোজে প্রস্তাব

নৈশভোজে প্রস্তাব

নৈশভোজে বিরোধী নেতারা প্রস্তাব নেন সাভারকারের মতো সংবেদনশীল বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবে সব দলের নেতারা। প্রসঙ্গত নৈশভোজে হাজির ছিল তৃণমূল কংগ্রেস-সহ ১৭ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কংগ্রেস ও তৃণমূল ছাড়াও যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা নৈশভোজে হাজির ছিলেন, তারা হন, ডিএমকে, এনসিপি, নীতীশ কুমারের জেডিইউ, তেলেঙ্গানার বিআরএস, সিপিআইএম, সিপিআই, আরএসপি, আপ, এমডিএমকে, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, আইইউএমএল, এসপি, জেএমএম। তবে বিরোধীদের কেউ কেউ বলেন, এটা কংগ্রেসের প্রতি ইস্যু ভিত্তিক সমর্থন। বিষয়টিতে ২০২৪-এর নির্বাচনী জোট হিসেবে যেন ধরে নেওয়া না হয়। তৃণমূল সাংসদ জওহর সরকার বলেন, এদিনের মিলিত হওয়া অগণতান্ত্রিক আক্রমণের বিরুদ্ধে সংহতির বিশেষ চিহ্ন।

বিবেচনা করবে কংগ্রেস

কংগ্রেসের তরফে এদিনের নৈশভোজকে বৃহত্তর অ্যাজেন্ডার অন্যতম রূপ বলে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে, নৈশভোজে নেওয়া প্রস্তাব সম্পর্কে তারা বলেছে, সম মনোভাবাপন্ন দলগুলির অনুভূতি তারা বিবেচনা করবে। সূত্রের খবর অনুযায়ী, নৈশভোজে রাহুল গান্ধী ছাড়াও তাঁর মা সোনিয়া গান্ধীও উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, নৈশভোজে বক্তৃতা রাখা নেতাদের মধ্যে ছিলেন রাহুল গান্ধীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+