বর্ণবৈষম্যের অভিযোগ, চাপে পড়ে নাম বদলে গেল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের
বর্ণবৈষম্যের অভিযোগ, চাপে পড়ে নাম বদলে গেল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের
ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে গায়ের রঙ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষযটিকে মাথায় রেখে যুগ যুগ ধরে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তাদের জনপ্রিয়তাকে ধরে রেখেছিল। কিন্তু এই ক্রিমটির বিজ্ঞাপণ নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়ে যায় সম্প্রতি। বিজ্ঞাপনে বর্ণ বৈষম্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সরব হয়েছিলেন অনেকে। তাই চাপে বড়ে এই ক্রিমের নাম বাধ্য হয়েই বদলাতে হল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভারকে। এবার এই একই ক্রিম বাজারে আসবে গ্লো অ্যান্ড লাভলি নামে।

বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে দেশের সবচেয়ে বেশি সাফল্যপূর্ণ পণ্যের নাম বদলে দেওয়া হয়েছে। ছেলেদের জন্য তৈরি ক্রিমের আগে নাম ছিল 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসম’, যা এখন থেকে নাম হবে 'গ্লো অ্যান্ড হ্যান্ডসম’। এক সপ্তাহ আগেই হিন্দুস্তান ইউনিলিভাবের পক্ষ থেকে ঘোষণা করে বলা হয়েছিল যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের নাম বদলানো হবে। এই ত্বকের ক্রিমটি শুধু একটি ব্র্যান্ড নয়, বরং বহু ভারতীয়র ফর্সা হওয়ার গোপন ইচ্ছা।
ফেয়ার অ্যান্ড লাভলি বাজারে আসে ১৯৭৫ সালে। কয়েক দশক ধরে ফেয়ার অ্যান্ড লাভলি ভারতীয়দের আকাঙ্ক্ষার প্রতীক ছিল। তবে, শতাব্দীর শুরুতে, সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতা এবং দেহের বৈচিত্র্যের দৃঢ়তার ধারণাগুলি ভারতীয় সমাজে যেমন সমাদৃত হয়েছিল, তখন ফেয়ার অ্যান্ড লাভলিতে 'ফেয়ার’ শব্দটি নিয়ে আপত্তি উঠতে থাকে। যদিও ভারতীয়দের ফর্সা রঙের ওপর আলাদা আকর্ষণ থাকলেও ফেয়ার অ্যান্ড লাভলি যে সৌন্দয্যের কুৎসিত দিকটিকে প্রচার করছে তা নিয়ে সমালোচনা হতে শুরু করে। অনেকের মতে, এই ক্রিমটির উদ্দেশ্য হল গায়ের রং ফর্সা হলে তবেই সে সুন্দর এটা প্রচার করা।
সংস্থার পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে জানান হয়েছে ভারতের বাজারে ফেয়ারনেস ক্রিমের চাহিদা প্রচুর। প্রায় ৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়। যার মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির হাতেই রয়েছে ৭০ শতাংশ শেয়ার। দিন কয়েক আগেই জনসন অ্যান্ড জনসন দুটি ফেয়ারনেস ক্রিম ভারতের বাজারে বিক্র বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার এক সপ্তহের মধ্যেই এই সিদ্ধান্ত নিল ফেয়ার অ্যান্ড লাভলি।
-
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প











Click it and Unblock the Notifications