Manmohan Singh: আর্থিক সংস্কারের কাণ্ডারি থেকে দক্ষ শাসকের ভূমিকায়, প্রয়াণে ফিরে দেখা মনমোহনকে

Manmohan Singh Passes Away: দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং। লোকসভায় কংগ্রেসের জয়ের পর ২০০৪ সালের ২২ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন। একই তারিখে ২০০৯ সালে দ্বিতীয়বার ফের প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। ভারতের আর্থিক সংস্কারের কাণ্ডারী, একাধারে বিশিষ্ট শিক্ষাবিদ ও নিপুণ শাসকের ভূমিকায় দেখা গিয়েছে মনমোহন সিংকে।

দেশভাগের আগে ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পঞ্জাব প্রদেশে (বর্তমানে পাকিস্তান) জন্ম গ্রহণ করেন মনমোহন সিং। ১৯৯১ সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। ২০২৪ সালের এপ্রিলে অবসর নেন তিনি। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রাজ্যসভার বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছিলেন মনমোহন। আন্তর্জাতিক বিভিন্ন হাই প্রোফাইল কনফারেন্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মনমোহন।

MANMOHAN

প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের দৃষ্টান্তমূলক পদক্ষেপ ছিল মনরেগা প্রকল্প। একাধিক উল্লেখযোগ্য সংস্কারের মধ্যে যা অন্যতম। ২০০৫ সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা অ্যাক্টের প্রবর্তন করেন মনমোহন। গ্রামে ১০০ দিনের কর্ম নিশ্চয়তা তৈরি হয়েছিল ওই প্রকল্পের মাধ্যমে। গ্রামীণ পরিবারগুলির কথা ভেবেই প্রকল্প এনেছিলেন মনমোহন। তথ্যের অধিকারের আইন ও জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের রূপায়ণও করেছিলেন মনমোহন সিং।

শিক্ষাগত যোগ্যতায় মনমোহনের জুড়ি মেলা ভার। পঞ্জাবে পড়াশোনার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৭ সালে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি লাভ করেন মনমোহন। ১৯৬২ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মনমোহন সিং। ১৯৬৪ সালে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য নীতি নিয়ে তাঁর লেখা বই বাণিজ্যক্ষেত্রে অন্যতম মূল্যবান সম্পদ রূপে গণ্য করা হয়।

১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের আর্থিক উপদেষ্টা ও পরে ১৯৭২ সালে অর্থমন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টার দায়িত্ব সামলেছেন মনমোহন। এরপর একে একে অর্থমন্ত্রকের সচিব, প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান, আরবিআইয়ের গভর্নর, ইউজিসির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ সামলেছেন তিনি। ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত জেনেভায় সাউথ কমিশনের সেক্রেটারি জেনেরালের দায়িত্বেও ছিলেন মনমোহন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+