করোনার আবহে 'রেড অ্যালার্ট' জারি আবহাওয়ার ঘিরে! কোন সতর্কতাবার্তা আইএমডির
আম্ফানের দাপটে কয়েকদিন আগেই তছনছ হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন অংশ। শুধু পশ্চিমবঙ্গ নয়, করোনার জেরে বিপর্যস্ত ওড়িশা । অন্ধ্রপ্রদেশেও এর প্রভাব রয়েছে। এমন অবস্থায় ভারতের বুকে এবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হল। একনজরে দেখে নেওয়া যাক সেই পরিস্থিতি।

তাপপ্রবাহের সতর্কতা
আইএমডির তরফে, জানানো হয়েছে এবার দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি হতে চলেছে। দেশের একাধিক জায়গায় আকাশ পরিষ্কার থাকলেও ২০ থেকে ২২ কিলোমিটার প্রতি ঘণ্টায় গরম হাওয়া বইতে পারে দেশের বিভিন্ন অংশে।

দেশের উত্তর অংশে প্রবল তাপপ্রবাহের আশঙ্কা
দেশের উত্তরাংসে এই তাাপপ্রবাহ একাধিক জায়গায় থাকবে। আইএসডি সূত্রের খবর ৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে আগমী সপ্তাহে উত্তরভারতের বিভিন্ন জায়গার তাপমাত্রা।

রেড অ্যাালার্ট কয়েকটি জায়গার জন্য
দেশের একাধিক জায়গায় রেড অ্যালার্ট জারি করার কথা জানানো হয়েছে। পাঞ্জাব , হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী ২ দিনের মধ্যেই সেখানে তাপমাত্রা বাড়বে বলে খবর। উত্তর প্রদেশেরে পূর্বপ্রান্তেও একই পরিস্থিতি হতে চলেছে।

সপ্তাহান্তে প্রবল গরম!
আইএমডি সূত্রের খবর, এই সপ্তাহের শেষের দিকে ২৯ ! ৩০ মে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় প্রবল গরমের দাবদাহ দেখা যাবে। ফলে সকলকে বাড়ির বিতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দুপুর ১ টা থেকে ৫ টার মধ্যে সকলেই যেন বাড়ির ভিতর থাকেন, এমনই বার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications