Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯ থেকেই ছাপানো বন্ধ! একনজরে জানুন ২০০০ নোটের ইতিবৃত্ত ২০১৬ থেকে ২০২৩

দিনটা ছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে রাতারাতি সেদিনই ঘোষণা করেছিলেন নোট বাতিলের। তারপর বাজারে আনা হয়েছিল ২০০০ টাকার নোট। কিন্তু বাজারে গুজব ছড়াতে থাকে ২০০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল এদিন।

একনজরে জানুন ২০০০ নোটের ইতিবৃত্ত

একনজরে জেনে নেওয়া যাক ২০০০ নোটের ইতিবৃত্ত (২০১৬-২০২৩)

  • ২০১৬: সাকুল্যে সাত বছর ছিল এই নোটের আয়ু। ২০১৬ সালে শুরু হয়েছিল ২০০০ টাকার নোটের যাত্রা। ২০২৩-এই তার পথ চলা শেষ।
  • ২০১৭: ২০১৭ সালে সর্বোচ্চ ছাপানো হয়েছিল ২০০০ টাকার নোট। ২০০০ টাকার গোলাপি নোটের সঙ্গে ৫০০ টাকার নতুন নোট তখন বাজারে।
  • ২০১৮: কিন্তু এরপর ক্রমেই কমতে থাকে ২০০০ টাকার নোটার চাহিদা। তখন বাজারজুড়ে শুধু ৫০০ টাকার রমরম। কারণ ১০০০ টাকার নোট আর ফিরিয়ে আনেনি মোদী সরকার।
  • ২০১৯: ২০১৯ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ হয়ে যায়। তখন থেকেই ২০০০ টাকা বাজার থেকে পাত্তাড়ি গোটাতে শুরু করে।
  • ২০২০: ২০২০ সালে শুরু হয় করোনার প্রকোপ। করোনা পরবর্তী সময়ে ব্যাঙ্ক ২০০০ টাকার নোট আর ইস্যু করেনি। ফলে বাজার থেকে একেবারেই কমে গিয়েছিল ২০০০ টাকার নোট।
  • ২০২৩: ২০২৩-এ ২০০০ টাকার নোটের কফিনে শেষ পেরেক পুতে দিল মোদী সরকার। রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে দিল ২০০০ টাকার নোটা বাতিল, ৩০ সেপ্টেম্বর ডেডলাইন ধার্য করা হয়েছে।

২০১৯-২০ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়ার পরে বাজরে একেবারে কমে গিয়েছিল ওই নোট। ২০১৬-১৭ ৫০ শতাংশ থেকে ২০১৯-২০ সালে ২২ শতাংশে নেমে আসে নোটের সংখ্যা।

২০১৬ সালের ৮ নভেম্বর মোদী সরকার পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করার পরে ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। এই পরিসংখ্যানগুলি আরবিআইয়ের ২০১৯-২০ সালের বার্ষিক রিপোর্টে রিপোর্ট করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২৫ অগাস্ট।

একনজরে জানুন ২০০০ নোটের ইতিবৃত্ত

২০১৯ সালের জানুয়ারিতে সরকার জানিয়েছিল যে পর্যাপ্ত সরবরাহ থাকায় ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করা হচ্ছে। তারপর ২০২৩ তা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত জানাল মোদী সরাকর। জনগণের লেনদেনের চাহিদার সুবিধার্থে কাঙ্খিত মূল্যের মিশ্রণ বজায় রাখার জন্য সরকার আরবিআই-এর সাথে পরামর্শ করে নির্দিষ্ট মূল্যের ব্যাঙ্ক নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিল। তা অচিরেই বাতিলের পর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+