Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভায় স্পিকার পদে 'বিরল' নির্বাচন! ভোট দিতে পারবেন না নয় সাংসদ, যার মধ্যে বাংলার তিন

বুধবার বেলা এগারোটায় লোকসভার স্পিকার নির্বাচন হতে চলেছে। প্রতিদ্বন্দ্বিতা রাজস্থানের কোটার তিনবারের সাংসদ তথা গত লোকসভার স্পিকার ওম বিড়লা কেরলের মাভেলিকারার আটবারের সাংসদ কংগ্রেসের কোডিকুনিল সুরেশের। সংখ্যার নিরিখে ওম বিড়লার জয় নিশ্চিত।

এনডিএ জোটে রয়েছেন ২৯৩ জন সাংসদ আর বিরোধী জোটে রয়েছেন ২৩২ জন সাংসদ। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের এয়াইএসআর কংগ্রেসের চার সাংসদ বিজেপি প্রার্থী ওম বিড়লাকে ভোট দেবেন বলে জানিয়েছেন দলের প্রধান জগনমোহন রেড্ডি।

speaker election

লোকসভার স্পিকার পদে নির্বাচন একটি বিরল ঘটনা। ১৯৫২ সালে প্রথম লোকসভা থেকে ২০১৯-এর ১৭ তম লোকসভা পর্যন্ত স্পিকার পদে কোনও নির্বাচন হয়নি। শাসক গোষ্ঠীর প্রার্থীকে মেনে নিয়েছিলেন বিরোধীরা। কিন্তু এবার বিরোধীরা ডেপুটি স্পিকার পদে তাদের প্রার্থী দাঁড় করানোর শর্ত দেয় সরকারি দলকে। সরকারি দল তা মানতে অস্বীকার করায় এবার স্পিকার পদে নির্বাচন হচ্ছে।

এবারের নির্বাচনে রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লাকে ফের একবার স্পিকার পদে দাঁড় করানো বিজেপির কৌশলও বটে। কারণ বিজেপি দেখাতে চায় তারা ধারাবাহিকতাকে বজায় রাখতে চায়। ২০১৪-তে একক গরিষ্ঠতায় প্রথমবার ক্ষমতা আসার পরে বিজেপি স্পিকার করেছিল সুমিত্রা মহাজনকে। ২০১৯-এ তারা ওম বিড়লাকে স্পিকার করে।

সোমবার বসে ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন। প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মন্ত্রিসভার সদস্য-সহ অর্ধেকের বেশি সাংসদ শপথ নেন। মঙ্গলবার শপথ নেন বাকি সাংসদদের মধ্যে অনেকেই। তবে নয় জন সাংসদ শপথ নেননি কিংবা নিতে পারেননি বিভিন্ন কারণে। এঁদের মধ্যে পাঁচজন বিরোধী ইন্ডিয়া ব্লকের এবং দুই জন নির্দল। এই সাংসদরা নতুন লোকসভায় শপথ না নেওয়ায় তাঁর স্পিকার নির্বাচনে ভোট দিতে পারবে না।

লোকসভায় শপথ না নেওয়ার কারণে যাঁরা ভোট দিতে পারবেন না তাঁদের মধ্যে রয়েছেন, কংগ্রেসের শশী তারুর, তৃণমূল কংগ্রেসে শত্রুঘ্ন সিনহা, দেব অধিকারী এবং নুরুল ইসলাম। এছাড়াও সেই তালিকায় রয়েছেন সমাজবাদী পার্টির আফজল আনসারিও।

শেষ পর্যন্ত বুধবার স্পিকার পদে ভোটের আগে শপথ নেন শশী তারুর,দেব অধিকারী এবং নুরুল ইসলাম। অর্থাৎ তাঁরা ভোট প্রক্রিয়ায় অংশও নেন।

নতুন করে বিরোধী সাংসদদের মধ্যে পাঁচজনের ভোট দিতে না পারা এবং জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের চার সাংসদের সরকার পক্ষের স্পিকার প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলায় ইতিমধ্যেই সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে গিয়েছেন ওম বিড়লা। স্পিকার হিসেবে তাঁর নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে, স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস তথা বিরোধী ইন্ডিয়া জোট বুঝিয়ে দিতে চাইছে, আগামী পাঁচবছর কেমন কাটতে চলেছে। প্রতি পদে পদে যে কংগ্রেস-সহ বিরোধীরা বিজেপি নেতৃত্বাধীন সরকারকে বাধা দেবে, তা এই স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দেওয়া থেকেই পরিষ্কার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+