ধর্ষিতাদের সন্দেহ অথবা প্রমাণ চেয়ে হয়রানি নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ধর্ষণের শিকার হয়েছেন এমন মহিলার বক্তব্যকে আমল না দিয়ে তার কাছে উল্টে প্রমাণ চাওয়ার অর্থ তাঁকে আরও বেশি করে অপমান করা। ফলে তাদের অপমান করা চলবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের।

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর : ধর্ষিতাদের কাছে তাঁর অভিযোগের সত্যতার প্রমাণ চেয়ে আদালতে বিব্রত করা অথবা হয়রানি করা চলবে না। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি একে সিকরি ও এএম সাপড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যৌন অপরাধের শিকার কোনও নির্যাতিতার নিজের বয়ানের ভিত্তিতেই অনেক সময়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা যায়। তবে বিরল অপরাধের ক্ষেত্রে আদালত নির্যাতিতার বয়ানেপ স্বপক্ষে প্রমাণ চাইতে পারে যদি সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়।

ধর্ষিতাদের সন্দেহ অথবা প্রমাণ চেয়ে হয়রানি নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ধর্ষণের শিকার হয়েছেন এমন মহিলার বক্তব্যকে আমল না দিয়ে তার কাছে উল্টে প্রমাণ চাওয়ার অর্থ তাঁকে আরও বেশি করে অপমান করা। অর্থাৎ এক্ষেত্রে নির্যাতিতার বক্তব্যকেই সর্বাপেক্ষা প্রাধান্য দেওয়ার পক্ষে সওয়াল করেছে শীর্ষ আদালত।

হিমাচলপ্রদেশের একটি মামলায় এক ব্যক্তিকে তাঁর ভাইঝিকে ধর্ষণ অভিযোগে ১২ বছরের সাজা শুনিয়েছে আদালত। এর আগে হিমাচলপ্রদেশ হাইকোর্ট ওই ব্যক্তিকে বেকসুর খালাস করেছিল। বলা হয়েছিল, ঘটনার তিনবছর পরে মামলা দায়ের হয় ও মায়ের সঙ্গে নির্যাতিতা ৯ বছরের মেয়েটির বয়ানে পার্থক্যের জন্যই ধর্ষক বেকসুর খালাস পায়।

যদিও সেই মামলায় হিমাচলপ্রদেশ হাইকোর্টের রায়কে বদলে সাজা ঘোষণা করেছে আদালত। একইসঙ্গে জানিয়েছে, যতদিন পরই মামলা দায়ের হোক না কেন সেটিকে কখনই মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ এই ধরনের ঘটনার সঙ্গে সমাজে মুখ দেখানো, সম্মান খোয়ানোর মতো নানা ঘটনা জড়িয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+