এবার 'একদেশ এক রেশন কার্ড', চালুর তারিখ জানালেন রামবিলাস
এবার এক দেশ এক রেশন কার্ড। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, সারা দেশে এই প্রকল্প চালু করা হবে ১ জুন থেকে।
এবার এক দেশ এক রেশন কার্ড আসছে। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, সারা দেশে এই প্রকল্প চালু করা হবে আগামী ১ জুন থেকে। মন্ত্রী আরও জানিয়েছেন, দেশের ১৬ টি রাজ্যে ইতিমধ্যেই এই প্রকল্প শুরু হয়ে গিয়েছে।

যেসব রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে
যেসব দেশে ইতিমধ্যেই একদেশ এক রেশন কার্ড চালু করেছে, সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, ত্রিপুরা, গুজরাত এবং ঝাড়খণ্ড।

যেসব রাজ্যে বাকি রয়েছে
রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু এখনও বাকি রয়েছে।

সারা দেশে উপকৃত হবেন ৮১ কোটি মানুষ
পাসোয়ান জানিয়েছেন, একদেশ এক রেশন কার্ড প্রকল্প শ্রমিক ছাড়াও গরিব মানুষের উপকার করবে। সারা দেশে ৮১ কোটি মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। এরমাধ্যমে ২ টাকা কেজি দলে গম এবং ৩ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। একটি রেশন কার্ডের মাধ্যমে সারা দেশে সুবিধা পাওয়া যাবে। যেসব শ্রমিক এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে যান, তাদের ক্ষেত্রে এই প্রকল্প বিশেষভাবে কার্যকরী হবে।

আধার সংযুক্তিকরণের মাধ্যমে উপকার
এই প্রকল্পের সুবিধা পেতে রেশনকার্ডের সঙ্গে আগে থেকেই আধার সংযুক্তি থাকতে হবে। দেশের যেকোনও প্রান্তে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল-এর মাধ্যমে উপকৃতদের পরিচিতি যাচাই করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications