Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Mandir: রাম মন্দিরের সৌজন্যে বিপুল লক্ষ্মীলাভ! বদলে যেতে চলেছে অযোধ্যার আর্থিক পরিকাঠামোও

Ram Mandir: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। অযোধ্যা জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহেরই উদ্বোধন হবে, কিন্তু তাঁর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সাত দিন আগে থেকেই। ১৫ জানুয়ারি থেকেই রাম মন্দিরে পূজা-অর্চনা শুরু হয়ে যাবে। রাম মন্দিরের সৌজন্যে পাল্টে যেতে চলেছে অযোধ্যার অর্থনীতির চালচিত্রই।

রাম মন্দিরকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা অযোধ্যা শহর। রাম মন্দির শুধু মাত্র তথা বিশ্বের অন্যতম পূণ্য ভূমি হিসাবেই গড়ে উঠছে না, একইসঙ্গে আর্থিক এবং বাণিজ্য ক্ষেত্রেও শক্তিশালী অবদান রাখতে চলেছে।

Ram temple: Ayodhya

অযোধ্যার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে ৩০.৫ হাজার কোটি টাকা খরচ করছে। মোট ১৭৮টি প্রকল্পের মাধ্যমে অযোধ্যা শহরকে সর্ব দিক থেকে উৎকৃষ্ট করে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। রাম মন্দিরকে কেন্দ্র করে ঢেলে সেজে উঠছে উত্তর প্রদেশের এই শহর। আগামী দশ বছরের মধ্যে মোট ৮৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এই পূণ্য ভূমিতে।

রাম মন্দিরকে কেন্দ্র করে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে অযোধ্যাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর অযোধ্যা শুধু মাত্র একটি পর্যটন কেন্দ্র হিসাবেই থাকবে না একইসঙ্গে বাণিজ্যিক দিক থেকেও গুরুত্ব পাবে। প্রতিদিন দেশ বিদেশের কয়েক লক্ষ ভক্ত সমাগম হবে এই মন্দিরে। যা শহর তথা রাজ্যের অর্থনীতিকে বলীয়ান করবে।

অযোধ্যার মূল শহরের পাশে একটি টাউনশিপ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১২০০ কর জমিতে এই নতুন টাউনশিপ তৈরি করার জন্য খরচ হবে ২ হাজার কোটি টাকা। আগামী পাঁচ বছরের মধ্যেই নতুন প্রকল্পটি বাস্তবায়িত হবে।এই শহরকে গ্লোবাল ট্যুরিজিম সেন্টারে পরিণত করাই লক্ষ্য। পাশাপাশি দেশের সাংস্কৃতিক পীঠস্থান হিসাবেও অযোধ্যাকে গড়ে তুলতে তৎপর যোগী এবং মোদী সরকার।

রিপোর্ট অনুসারে, মোট ৩৭টি রাজ্য এবং জাতীয় সংস্থা ইতিমধ্যেই ৩১,৬৬২ কোটি টাকার বাজেটের এই প্রকল্পে কাজ করছে। অযোধ্যা শহরটিকে একটি নতুন চেহারা এবং অনুভূতি দেওয়ার জন্য একযোগে কাজ করছে এই সংস্থাগুলি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যখন ১০,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে, তখন ইউপি সরকারের পূর্ত বিভাগও ৭৫০০ কোটি টাকার কাছাকাছি ৩৪টি প্রকল্প হাতে নিয়েছে। বিমানবন্দর, রেলপথ এবং হাইওয়ে এই উন্নয়নই এই প্রকল্পের মূল অংশ।

অযোধ্যা রাম মন্দিরের প্রতিষ্ঠার পর এর অর্থনৈতিক দিকটিও তুলে ধরেথিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে এক ঐক্য ও সংস্কৃতির ভাবনার পাশাপাশি অযোধ্যার উন্নয়ন সাধনেও রামমন্দিরের গুরুত্ব ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী।

মোদী বলেছিলেন, এই মন্দির তৈরি হলে অযোধ্যার ছবিটাই বদলে যাবে। ভোল পাল্টে যাবে এই এলাকার অর্থনীতির। রামমন্দির দর্শনে পুরো বিশ্বের মানুষ আসবেন। আর তার ফলে চেহারাই পাল্টে যাবে এখানকার। পুরো ভারতকে এক সূত্রে বাঁধবে এই মন্দির।"

২২ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+