Ram Temple In Ayodhya: অযোধ্যার রাম মন্দিরের কাজ চলছে জোরকদমে, দ্বারোদ্ঘাটন কবে?
Ram Temple In Ayodhya: অযোধ্যার রাম মন্দির নির্মাণকাজ চলছে জোরকদমে। তারই সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সচিব চম্পত রাই (Champat Rai), যা ভাইরাল হতে সময় লাগেনি।
২০২০ সালের ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবে মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে তা নিয়ে চলতে থাকা জল্পনার মধ্যেই এলো বিরাট সুখবর।

মন্দিরের দরজা ও জানালা বসানোর কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। যে ছবিগুলি চম্পত রাই শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে দেওয়ালগুলিতে অনবদ্য অলঙ্করণের কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। স্থাপত্যশৈলী মুগ্ধ করবে সকলকেই। মন্দিরের দেওয়াল, ছাদের অলঙ্করণ, ভাস্কর্য ও প্রত্নতত্ত্বের নিদর্শনগুলি শুধু অভিনবই নয়, আড়ম্বরপূর্ণও বটে।

জানা গিয়েছে, মন্দিরের গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষের পথে। আনুষঙ্গিক কাঠামোর কাজও অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই রাম মন্দিরের গ্রাউন্ড ফ্লোরের নির্মাণকাজ পরিদর্শন করেছেন কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র-সহ ট্রাস্টের সিনিয়র সদস্যরা।

কাজকর্মের তদারকি করছেন ট্রাস্টের তরফে দায়িত্বপ্রাপ্তরা। মন্দিরের গর্ভগৃহ বা সর্বাধিক পবিত্র স্থানটি থাকবে সোনায় মোড়া। মন্দিরে থাকছে ৩৯২টি স্তম্ভ ও সেগুন কাঠের ৪৬টি দরজা। ২০২৪ সালেই অযোধ্যার রাম মন্দিরের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
प्रभु श्री राम के भव्य मंदिर निर्माण कार्य की प्रगति के कुछ छायाचित्र। pic.twitter.com/86ZXQtLEVU
— Champat Rai (@ChampatRaiVHP) June 22, 2023
আগামী বছর লোকসভা নির্বাচনও রয়েছে। আর সেই বছরই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন যে হচ্ছে সেটা পরিষ্কার। নির্বাচনের আগে অযোধ্যার রাম মন্দিরের দ্বার আমজনতার জন্য খুলে যাবে কিনা সেই দিনক্ষণ অবশ্য এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications