আদালত থেকে পালানোর 'মাস্টার প্ল্যান' ছিল রাম রহিমের, ফাঁস হল বিস্ফোরক তথ্য

বাবা রাম রহিমের নিরাপত্তাকর্মীরা তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাওযার পরিকল্পনা ফেঁদে ছিলেন। অভিযোগ এমনটাই।

'ডেরা সচা সৌদা' প্রধান তথা ধর্ষণের দায়ে দোষী গুরু রাম রহিমকে নিয়ে বহু বিতর্কিত তথ্যই সামনে আসছে। শুক্রবার দোষী সাব্যস্ত হওয়া থেকে শুরু করে জেলে শাস্তি পাওয়া পর্যন্ত রাম রহিমের প্রতিটি কার্যকলাপ নিয়ে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এবার উঠে এল এরকমই এক চাঞ্চল্যকর তথ্য ।

আদালত থেকে পালানোর 'মাস্টার প্ল্যান' ছিল রাম রহিমের, ফাঁস হল বিস্ফোরক তথ্য

শুক্রবার আদালতে দোষী সাব্য়স্ত হওয়ার পর , বাবা রাম রহিমের নিরাপত্তাকর্মীরা তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাওযার পরিকল্পনা ফেঁদে ছিলেন। এই অভিযোগ উঠে এসেছে হরিয়ানা পুলিশ সূত্রে। এই পরিকল্পনার আঁচ পেয়ে আকাশপথে গুরু রাম রহিমকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় রোহতক জেলে।

[আরো পড়ুন:হিংসা ছড়াতে 'ডেরা' ভক্তদের এই গোপন 'কোড'-এ বার্তা দেওয়া হয়, মিলল চাঞ্চল্যকর তথ্য]

শুক্রবার আদালতের রায় ঘোষমার পর, বহু মালপত্র নিয়ে রাম রহিমকে জেলে যেতে দেখা যায়। পুলিশের দাবি, এই মালপত্র নেওয়ার সময় রাম রহিম একটি 'লাল ব্যাগ' চান। আসলে এই 'লাল ব্যাগ' কথাটি তাকে জেল থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য 'কোড'-এর ইশারা ছিল। এই ইঙ্গিত রাম রহিম সেখানে উপস্থিত তার ডেরা কর্মীদের উদ্দেশে বলে। এমনটাই দাবি হরিয়ানা পুলিশের।

পুলিশের দাবি রাম রহিমের ভক্তরা রাস্তা আটকে হাঙ্গামা করে বাবাকে সরিয়ে নিয়ে যাওয়ার তালে ছিলেন।পুলিশের দাবি, এই কথা বাবার উচ্চারনের সঙ্গে সঙ্গে ২-৩ কিলোমিটারের মধ্যে বোমাবাজির আওয়াজ পাওয়া যায়। তারপর দেখা যায়, পাঁচকুলা আদালত চত্বরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বাবা রাম রহিম ও তার বিতর্কিত পালিত কন্য়া হানিপ্রীত। সন্দেহ জাগে পুলিশের মনে।

এরপর দেখা যায়, ডেরা প্রধানকে নিয়ে যখন ক্যানটনমেন্ট এলাকার দিকে পুলিশ যেতে থাকে, ডেরা প্রধানের নিজস্ব নিরাপত্তা রক্ষী কমান্ডোরা ঘির ধরতে থাকে পুলিশকে। ৭০ টি গাড়িকে প্রস্তুত রাখা হয় , বাবাকে সেখান থেকে বার করে নিয়ে চলে যাওয়ার জন্য। এমনটাই দাবি হরিয়ানা পুলিশের এক আধিকারিকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+