রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত জমিয়ত হিমায়াতুল ইসলামের প্রধান! কেন যাবেন, কী বলছেন তিনি

Ram Mandir Inauguration: রাত পোহালে ২২ জানুয়ারি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে আট হাজারের বেশি অতিথির কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। ২১ জানুয়ারি অধিকাংশ অতিথি অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। আবার অনেকে ২২ জানুয়ারি সকালে পৌঁছবেন।

যেসব মুসলিম ধর্মীয় নেতাকে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট আমন্ত্রণ জানিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন জমিয়ত হিমায়াতুল ইসলামের প্রধান কারি আবরার জামাল। এব্যাপারে কারি জামাল বলেছেন, তিনি ট্রাস্টের তরফে ফোন পেয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ট্রাস্টের তরফে তাঁকে বলা হয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। যা ২১ জানুয়ারি সন্ধের মধ্যে পৌঁছে যাবে। এই আমন্ত্রণ পেয়ে কারি আবরার জামাল খুব খুশি।

রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রিত একাধিক মুসলিম ধর্মীয় নেতা

কারি জামাল বলেছেন, তিনি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন। তিনি আরও বলেছেন, তিনি যতদূর শুনেছেন, মুসলিমদের মধ্যে পাঁচ থেকে ছয় জন আমন্ত্রণ পেয়েছেন। যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, বিষয়টি নিয়ে তাঁদের ভিন্ন মতামত রয়েছে। কেউ যান বা না যান তিনি অনুষ্ঠানে যাবেন। তিনি বলেছেন অযোধ্যা যেমন একটি ধর্মীয় স্থান, মসজিদও ধর্মীয় স্থান। সাধুরা যদি মসজিদে যেতে পারে, তাহলে মুসলিম ধর্মীয় নেতারা কেন অযোধ্যায় যেতে পারেন না, প্রশ্ন করেছেন তিনি।

কারি আবরার জামাল বলেছেন, দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গেলে একে অপরকে আমন্ত্রণ করতে হবে। তিনি বলেছেন, এখন অনেক মানুষ মনে করেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে রাম মন্দির তৈরি হওয়াটা ভুল। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে সমস্যা থাকলে তা ভাল কথা নয়। কোনও এক মুসলিম বলেছেন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করেছে, পরে তিনিই আবার বলছেন তাদের সঙ্গে অবিচার করা হয়েছে। একজন মুমিনের দুটি ভাষা থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+