অনন্য শিল্পকর্ম হিরে ব্যবসায়ীর! ৯৯৯৯ টি হিরে দিয়ে তৈরি করেছেন রাম মন্দির
Ram Mandir Inauguration: আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই রাম মন্দিরের উদ্বোধন ও রামলালা প্রাণ প্রতিষ্ঠা। অনেকেই অপেক্ষা করছেন কখন ভগবান রাম তাঁর মন্দিরে বসবেন। দেশ জুড়ে চলছে নানা অনুষ্ঠান। রাম মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে সাধারণের জন্য রামমন্দিরের দরজা খুলে দেওয়া হবে ২৩ জানুয়ারি থেকে।
দেশের বিভিন্ন অংশ থেকে সাধারণ মানুষ ভগবান রামের জন্য অনেক উপহার পাঠাচ্ছেন। কেউ পেন্সিল দিয়ে রামের শিল্পকর্ম তৈরি করছেন, আবার কোথাও রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি হচ্ছে বালি দিয়ে। মোদী রাজ্যের সুরাতের এক শিল্পী সব কিছুকে ছাড়িয়ে গিয়েছেন। তিনি হিরে ব্যবহার করে অযোধ্যায় রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি করেছেন। সুরাতের ওই শিল্পী রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি করতে ৯৯৯৯ টি হিরে ব্যবহার করেছেন।

সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিওতে শিল্প কর্ম শেয়ার করেছে। সেখানে শিল্পীকে একটি কালো বেসে হিরেগুলি রেখে কাজ করছেন। ওপরে লেখা জয় শ্রী রাম। সুরাতে একটি বিশেষ শাড়িও তৈরি করে মন্দির কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। ভগবান রামের ছবি ও অযোধ্যা মন্দির দিয়ে ছাপা শাড়িটি তৈরি করা হয়েছে সীতার জন্য।
এছাড়াও সুরাতের এক হিরে ব্যবসায়ী রাম মন্দিরের থিমে প্রায় পাঁচ হাজার আমেরিকান হিরে ও দু'কেজি রুপো ব্যবহার করে একটি নেকলেস তৈরি করেছেন। নেকলেসটি রাম মন্দির ট্রাস্টকে উপহার দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে অনেক মানুষ তাদের শিল্পের মাধ্যমে ভগবান রামের প্রতি তাঁদের বিশ্বাস প্রকাশ করেছেন। সেরকমই একজন হলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী ভাস্কর নবরত্ন প্রজাপতি। তিনি পেন্সিলের ডগায় ভগবান রামের শিল্পকর্ম তৈরি করেছেন। রাজস্থানের বালি শিল্পী অজয় রাওয়াত বালির মাধ্যমে রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি করেছেন। অজয় রাওয়াত রাম মন্দিরের শিল্পকর্ম তৈরি করতে হাজার টনের বেশি বালি ব্যবহার করেছেন।
২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের উদ্বোধন করবেন। এছাড়াও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্য বিশিষ্টজনের উপস্থিত থাকবেন। মন্দির ট্রাস্টের তরফে আট হাজারের বেশি অতিথিতে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। সেই তালিকায় যেমন মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতিরা রয়েছে, তেমনই সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলির মতো প্রাক্তন ক্রিকেট তারকাও রয়েছে। রয়েছেন বলিউড শাহেনশা অভিতাভ বচ্চন, রজনীকান্তও।
২৩ জানুয়ারি থেকে অযোধ্যার রাম মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। সময় হল সকাল সাতটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications