কথা রেখেছেন মোদী, পুরনো ছবি শেয়ার করে কাশ্মীর সিদ্ধান্তের প্রশংসায় রাম মাধব
কাশ্মীরের ৩৭০ ধারা লোপের সিদ্ধান্তে বেজায় খুশি বিজেপি। নতুন উদ্যোমে ফুটছেব বিজেপির নেতা কর্মী, সাংসদ, বিধায়করা।
কাশ্মীরের ৩৭০ ধারা লোপের সিদ্ধান্তে বেজায় খুশি বিজেপি। নতুন উদ্যোমে ফুটছেব বিজেপির নেতা কর্মী, সাংসদ, বিধায়করা। এই সিদ্ধন্ত ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নকেন্দ্র মোদীর একটি পুরনো ছবি টুইট করে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব টুইট করেছেন, কথা রেখেছেন মোদী।

অমিত শাহের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই মোদীর সেই সাদা কালো পুরনো একটি ছবি শেয়ার করে টুইটে রাম মাধব লেখেন প্রতিশ্রুতি পূরন হল। রাম মাধবের টুইট করা ছবিটিকে দেখা গিয়েছে রাজনীতির প্রথম জীবনে মোদীর একটি ছবি।
সম্ভবত একটি ধরনা মঞ্চে বসে রয়েছেন তিনি। মুখে কালো চাপ দাঁড়ি। আর পিছনে একটি ব্যানারে লেখা রয়েছে 'দেশ বাঁচাতে এবং জঙ্গি নাশ করতে ৩৭০ ধারার বিলোপ জরুরি।'
Promise fulfilled pic.twitter.com/iiHQtFxopd
— Ram Madhav (@rammadhavbjp) August 5, 2019
মোদীর এই ছবিটি টুইট করে রাম মাধব বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার পরেও মোদী তাঁর কথা রেখেছেন। ক্ষমতার দম্ভে পুরনো প্রতিশ্রুতি ভুলে যাননি। আর ক্ষমতার দম্ভ যে তাঁকে গ্রাস করতে পারেনি সেটাও বুঝিয়ে দিয়েছেন রাম মাধব।
বিজেপি নেতার দাবি এতোদিনে দেশ পূর্ণ হল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বাধীন এবং এক ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এতদিনে পূর্ণ হল বলে জানিয়েছেন তিনি। গত সাত দশক ধরে দেশবাসী যা চেয়ে এসেছে সেটা সার্থক করে দেখিয়েছে মোদী সরকার। এমনই দাবি করেছেন তিনি।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications