ফের দিল্লি অভিযানের ডাক! ঝিমিয়ে পড়া কৃষক আন্দোলনকে চাঙ্গা করার বার্তা রাকেশ টিকাইতের

ফের একবার দিল্লি অভিযান করতে চলেছেন কৃষকরা। মঙ্গলবার রাজস্থানের জমপুরের এক জনসভা থেকে এমনই বার্তা দেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি রাকেশ টিকাইত। এদিন কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারির সুরে রাকেশ টিকাইত বলেন, 'কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা বিভাজিত হবে না। প্রয়োজনে ফের একবার দিল্লি সীমান্তের ব্যারিকেড ভেঙে আমরা রাজধানীতে ঢোকার চেষ্টা করব।'

'কৃষকদের বিভাজিত করতে চাইছে কেন্দ্র'

'কৃষকদের বিভাজিত করতে চাইছে কেন্দ্র'

এদিন রাকেশ টিকাইত বলেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের ধর্ম, জাতপাতের নিরিখে বারংবার বিভক্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা আমাদের বিভক্ত করতে পারেনি। তারা অসফল। প্রয়োজনে আপনাদের ফের একবার দিল্লির পথে হাঁটতে হবে। রাজধানীর সীমান্তে দাঁড় করানো ব্যারিকেড ভেঙে আমাদের ঢুকতে হবে।'

সংসদে ফসল বিক্রির ডাক!

সংসদে ফসল বিক্রির ডাক!

কেন্দ্রকে তোপ দেগে এদিন রাকেশ টিকাইত বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে কৃষকরা যেখানে ইচ্ছে সেখানে নিজেদের ফলন বিক্রি করতে পারবে। আমরা এই কথাকে প্রমাণ করতে আমরা রাজ্য বিধানসভা, জেলা প্রশাসকের অফিস এবং জাতীয় সংসদে আমাদের ফসল বিক্রি করতে যাব। সংসদের থেকে ভালো মণ্ডি তো আর হতে পারে না।'

বেঙ্গালুরু ঘেরাওয়ের ডাক

বেঙ্গালুরু ঘেরাওয়ের ডাক

এর আগে রবিবার আন্দোলনরত কৃষকদের উদ্দেশে রাকেশ টিকাইত বলেন, যেভাবে দিল্লিকে কৃষকরা ঘেরাও করে রেখেছে, সেভাবেই যাতে কর্ণাটকের কৃষকরা বেঙ্গালুরুকে ঘিরে ফেলে। রাকেশ টিকাইত বলেন, 'এই লড়াই আরও দীর্ঘায়িত হবে। আমাদের প্রতিটি শহরে এভাবে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আন্দোলন ততদিন চালাতে হবে, যতদিন না এই কালো আইন প্রত্যাহার না করা হয়।'

আন্তর্জাতিক মহলে চর্চায় থেকেছে কৃষক আন্দোলন

আন্তর্জাতিক মহলে চর্চায় থেকেছে কৃষক আন্দোলন

গত নভেম্বর মাস থেকে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা সংলগ্ন দিল্লি সীমানায় বিক্ষোভ প্রদর্শন করছেন হাজার হাজার কৃষক৷ সাধারণতন্ত্র দিবসে তাঁদের ট্রাক্টর মিছিল ঘিরে ধুন্ধুমার বাঁধে লাল কেল্লায়৷ চলতি বছর শুরুর দিকেও আন্তর্জাতিক ক্ষেত্রে তোলপাড় ফেলে দিয়েছিল ভারতের কৃষক আন্দোলন৷ নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মার্কিন পপ স্টার রিহানা, পর্ন স্টার মিয়া খালিফা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ৷ সেই নিয়ে ঝড় উঠেছিল দেশের মাটিতে৷ বিরোধীরা সেই পোস্টগুলিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেও, ভারত অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক ক্ষেত্রের ব্যক্তিত্বদের মতপ্রকাশ ভালো ভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে ফের একবার দেশের অভ্যন্তরে কৃষকরা আন্দোলনকে চাঙ্গা করার প্রস্তুতি নিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+