Women Reservation Bill: ২১৫-০ ভোটে রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

Women Reservation Bill: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ মহিলা সংরক্ষণ বিল। সকালে এই বিল রাজ্যসভায় পেশ করা হয় সরকারের তরফে। দিনভর চলে আলোচনা। দীর্ঘ আলোচনা শেষে রাজ্য সভাতেও পাশ হয়ে গেল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। ২১৫-০ টি ভোটে এই বিল হয় এদিন রাজ্যসভায়। এবার এই বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

তবে এদিন রাজ্যসভায় বিলটি পেশ হওয়ার পর সমস্ত সাংসদদের শুভেচ্চা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটাভুটির আগে রাজ্যসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ আলোচনায় তিনিও অংশ নেন।

Women Reservation Bill

মোদী বলেন, এই বিল দেশের মানুষের মনে নতুন আস্থা জাগাবে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সমস্ত সদস্য এবং রাজনৈতিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গোটা দেশকে শক্তিশালী একটা বার্তা দেওয়ার জন্যে যথেষ্ট বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এমনকি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তাও দিয়েছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের তরফেই ঐতিহাসিক বিলটিকে সমর্থনের কথা বলা জানানো হয়। রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খার্গে বলেন, আমি এই বিলকে সমর্থন জানিয়েছি।

এমনকি আমার দল কংগ্রেস এবং বিরোধী জোট I.N.D.I.A এর সমস্ত শরিকরাই এই বিলকে সমর্থন করবেন বলেও জানান কংগ্রেস সভাপতি। আর এরপরেই ভোটাভুটি শুরু হয়। যেখানে দেখা যায় মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ২১৫ জন ভোট দিয়েছেন। এই বিলের বিপক্ষে কোনও ভোটই পড়েনি। যা খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বুধবার লোকসভায় সংখ্যাগরিষ্ঠতায় মহিলা সংরক্ষণ বিল পেশ হয়ে যায়। যদিও এই বিলের বিপক্ষে দুজন সাংসদ ভোট দেন। মূলত সংশোধন চেয়ে এই ভোট দেন তাঁরা। এবার শুধু রাষ্ট্রপতির সাক্ষরের অপেক্ষা। আর তা হলে বিলটি আইন হিসাবে কার্যকর হবে।

মহিলা সংরক্ষণ বিল অর্থাৎ 'নারী শক্তি বন্দন বিল' আইনে পরিণত হওয়ার পরে ৫৪৩ সদস্যের লোকসভায় মহিলা সদস্যের সংখ্যা ৮২ থেকে ১৮১ হবে। রাজ্য বিধানসভাগুলিতেও মহিলাদের জন্যে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।

বলে রাখা প্রয়োজন, গত প্রায় ২৭ বছর ধরে এই বিলটি পড়েছিল। একাধিকবার পেশ করার চেষ্টা হলেও তা করা যায়নি। ব্যর্থ হয়েছেন দেবে গৌড়া, বাজপেয়ী। এমনকি মনমোহন সিং চেষ্টা করলেও তীব্র বিরোধীতায় তা সম্পূর্ণ হয়নি। মোদী সরকারের আমলে এই বিল পেশ কার্যত ঐতিহাসিক হিসাবেই দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+