আরএসএস-এর কাজে উদ্বুদ্ধ 'ধর্মনিরপেক্ষ' নেতা! সামাজিক কাজে পৈত্রিক বাড়ি দিলেন সাংসদ
উত্তর প্রদেশের আজমগড়ের নিজের পৈত্রিক বাড়ি সামাজিক কাজে ব্যবহারের জন্য তুলে দিলেন রাষ্ট্রীয় সেবা ভারতীর হাতে। রাষ্ট্রীয় সেবা ভারতী আরএসএস-এর একটি শাখা সংগঠন।
উত্তর প্রদেশের আজমগড়ের নিজের পৈত্রিক বাড়ি সামাজিক কাজে ব্যবহারের জন্য তুলে দিলেন রাষ্ট্রীয় সেবা ভারতীর হাতে। রাষ্ট্রীয় সেবা ভারতী আরএসএস-এর একটি শাখা সংগঠন। অমর সিং বর্তমানে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ।

অমর সিংকে বিষয়টি নিয়ে কোনও উত্তর দেওয়ার জন্য না পাওয়া গেলেও, বিষয়টি নিয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, অমর সিং চেয়েছিলেন, তারোয়া গ্রামে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সম্পত্তি কোনও একটি ভাল কাজে ব্যবহার করা হোক। সেই কাজই করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, নিজের বাবার স্মৃতিতে তিনি কিছু একটা করতে চেয়েছিলেন। কেননা তাদের ওই বাড়িটি ফাঁকাই পড়ে ছিল দীর্ঘদিন। বাড়িটি সেবা ভারতীর কর্মসূচি চালানোর জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সেবা ভারতী এবং সংঘের একাল বিদ্যালয় দেশব্যাপী যে কাজ করে, তাতে উদ্বুদ্ধ হয়েই সিদ্ধান্ত নিয়েছেন অমর সিং। জানিয়েছেন ওই ব্যক্তি।
এমাসের শুরুর দিকে রাষ্ট্রীয় সেবা ভারতীর একটি দল বাড়িটি পরিদর্শন করেছে বলে জানা গিয়েছে। এর আগে আরএসএস-এর প্রধান মোহন ভগবতের আমন্ত্রণে তিনদিনের কর্মশালায় যোগ দিয়েছিলেন অমর সিং। সেই সময় গুজব ছড়ায়, অমং সিং বিজেপিতে যোগ দিতে পারেন।
জুন মাসে অমর সিং টুইট করে বলেছিলেন, কুলুতে আরএসএস-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিকেও সমর্থন করেছিলেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications