মোদীর পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসায় রজনীকান্ত, উস্কে দিলেন জল্পনা

প্রধানমন্ত্রীর স্বচ্ছ্বতা হি সেবা মিশনের প্রশংসা করে ফের জল্পনা উস্কে দিলেন সুপারস্টার রজনীকান্ত।

একদিকে কামাল হাসান রাজনীতির ময়দানে নামতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন, অপরদিকে প্রধানমন্ত্রীর সদ্য সূচনা করা 'স্বচ্ছ্ব হি সেবা' অভিযানকে সাধুবাদ জানিয়ে ফের একবার শিরোনামে উঠে এলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। শুক্রবার টুইট করে মোদীর এই পরিচ্ছন্নতা অভিযানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।

 মোদীর পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসায় রজনীকান্ত, উস্কে দিলেন জল্পনা

ছবি নিয়ে দক্ষিণ ভারতে রজনীকান্তকে নিয়ে উৎসাহের অন্ত কোনওদিনই নেই। কিন্তু সম্প্রতি তাঁর রাজনীতিতে আসার ইচ্ছে নিয়েও জল্পনা তুঙ্গে। মাস কয়েক আগেই তিনি জানিয়েছেন, ঈশ্বরের ইচ্ছে হলে তিনি অবশ্যই রাজনীতিতে পা রাখবেন। এরইমধ্যে কামাল হাসানও জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতিতে নামতে চলেছেন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। ফলে রজনীকান্তের এই টুইট নিয়েও নানা জল্পনা চলছে। তাহলে কী তিনি বিজেপিতেই যোগ দেবেন বলে ঠিক করেছেন।

রজনী অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, কোনও বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলকে তিনি সমর্থন করেন না। তাঁর মতে, এই সমাজটাই দুর্নীতিগ্রস্ত, এবং তা সাফ করতে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এদিকে কামাল হাসানও জানিয়েছেন, রাজনীতিতে আসা নিয়ে তাঁর ও রজনীকান্তের কথা হয়েছে। তবে উদ্দেশ্য এক হলেও দুজনের পথ আলাদা বলেই জানিয়েছেন কামাল হাসান। তবে গেরুয়া যে তাঁর রং নয়, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন কামাল হাসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+