জেলের ভিতর থেকে আফরাজুলের হত্যাকারীর চাঞ্চল্যকর নয়া ভিডিও
রাজস্থানের রাজসামন্দে বাঙালি শ্রমিক আফরাজুল হত্যাকাণ্ডের মর্মান্তিক ভিডিও , কিছুদিন আগেই তোলপাড় করে দেয় গোটা দেশকে। চরম নৃশংসতা নিয়ে আফরাজুলকে হত্যা করার ভিডিও করে খুনি শম্ভুনাথ ।
রাজস্থানের রাজসামন্দে বাঙালি শ্রমিক আফরাজুল হত্যাকাণ্ডের মর্মান্তিক ভিডিও , কিছুদিন আগেই তোলপাড় করে দেয় গোটা দেশকে। চরম নৃশংসতা নিয়ে আফরাজুলকে হত্যা করার ভিডিও করে খুনি শম্ভুলাল রেগার । লাভ জিহাদের অভিযোগ নিয়ে সে এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে জানায় সেই চাঞ্চল্যকর ভিডিওতে। এবার কারাগারে বন্দি শম্ভুলাল আবারও এক নয়া ভিডিও নিয়ে সামিল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ছড়াচ্ছে চাঞ্চল্য।

৩৬ বছরের শম্ভুলাল জেল থেকে এই ভিডিওটি পোস্ট করেছে। নতুন ভিডিওতে ফের একবার জিহাদিদের নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে সে। সে জানিয়েছে, 'হিন্দু মহিলাদের ওপর যেভাবে হুমকি আসছে , তা সে সহ্য করতে পারছে না। অমি আমার জীবন শেষ করেছি। কিন্তু তার জন্য আমার অনুশোচনা নেই। তবে ওই মহিলার(যার জন্য লাভ জিহাদের অভিযোহ তোলে শম্ভুলাল) সঙ্গে আমার কোনও প্রেমের সম্পর্ক নেই।' এছাড়াও বেশ কিছু বিতর্কিত বক্তব্য পেশ করে সে।
কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে জেলের মধ্যে থেকে এই ধরনের হিংসাত্মক ভিডিও পোস্ট করল ধৃত শম্ভুলাল। কীভাবে জেলের মধ্যে মোবাইল গেল তার কাছে? জেলে যখন জ্যামার বসানো রয়েছে, তখন কীভাবেই বা সেই ভিডিও আপলোড হল? এদিকে, এই ভিডিও কে তার 'শেষ' ভিডিও বলে দাবি করেছে শম্ভুলাল। গোটা বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications