বাড়ছে করোনা তাই বাতিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, রাজস্থানে সিদ্ধান্ত ঘোষণা রাজ্যপালের
বাড়ছে করোনা তাই বাতিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, রাজস্থানে সিদ্ধান্ত ঘোষণা রাজ্যপালের
করোনা সংক্রমণের কারণে রাজস্থানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। একদিকে রাজনৈতিক অস্থিরতাও রয়েছে রাজ্যে। সব মিলিয়ে রাজভবনে স্বাধীনতা দিবসের উদযাপন ঠিক হবে না বলেই এই সিদ্ধান্ত মনে করা হচ্ছে।

করোনা সংক্রমণের কারণেই রাজ্যের বিধানসভা অধিবেশন মার্চ মাসে তড়িঘড়ি বন্ধ করতে হয়েছিল। তারপরেই দ্রুত হারে ছড়াতে শুরু করে রাজ্যে করোনা সংক্রমণ। তার কয়েক মাসের মধ্যেই প্রবল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে রাজ্যে। বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাত চলছে রাজ্য সরকারের।
গতকাল রাজ্যের পরিস্থিতি নিয়ে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে যাবতীয় তথ্য দিয়েছেন রাজ্যপাল কলরাজ মিশ্র। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়েও কথা বলেছে। করোনা নিয়ন্ত্রণে আনতে বাড়ি বাড়ি ঘুরে করোনা পরীক্ষা করানো হচ্ছে। রাজস্থানে ভিলওয়ারাই প্রথম দেশে করোনা নিয়ন্ত্রণের পথ দেখিয়েছি।
বিজেপির প্রভাবেই রাজ্যপাল একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে কংগ্রেস। যদিও রাজস্থানে কংগ্রেসের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে।র সেই সুযোগকে কাজে লাগাচ্ছে বিজেপি।












Click it and Unblock the Notifications