জাত দেখে রাষ্ট্রপতি বাছা হয়েছে রামনাথ কোবিন্দকে, বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা গেহলটের

২০১৯ লোকসভা নির্বাচনের অন্যতম বিতর্ক সম্ভবত তৈরি করে দিলেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

২০১৯ লোকসভা নির্বাচনের অন্যতম বিতর্ক সম্ভবত তৈরি করে দিলেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্পর্কে নিম্নমানের তথা বিতর্কিত বক্তব্য পেশ করলেন। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অশোক বলেছেন, জাত দেখেই রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হয়েছে।

জাত দেখে রাষ্ট্রপতি করা হয়েছে রামনাথ কোবিন্দকে, বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা গেহলটের

রাহুল গান্ধীর ডানহাত বলে পরিচিত গেহলট দিল্লির রাজনীতিতেও বর্ষীয়ান নেতা বলে পরিচিত। তাঁর অভিযোগ, রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করা হয় যাতে বিজেপি ২০১৭ সালের গুজরাত নির্বাচনের আগে কোলি সম্প্রদায়ের মন জয় করতে পারে।

উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গেহলট। বিজেপি ভোটে জিততেই রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করেছে বলে অভিযোগ তাঁর।

জয়পুরে এক বৈঠকে গেহলটের দাবি, ভোট জিততে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করতে গিয়ে লালকৃষ্ণ আদবাণীকে বাদের খাতায় ফেলে দিয়েছে বিজেপি।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+