ইভিএমের আন্দোলনে শরিক হতে মমতার দরবারে রাজ ঠাকরে

শিবসেনা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বিজেপির সরাসরি বিরোধিতায় কোনও কসুর করেননি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে

শিবসেনা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বিজেপির সরাসরি বিরোধিতায় কোনও কসুর করেননি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। এক সময় যিনি বাল ঠাকরের ডান হাত বলেই পরিচিত ছিলেন। পরিবারতন্ত্রের কোপে বাল ঠাকরের পর আর তাঁর উত্তরসূরী হয়ে ওঠা হয়নি রাজ ঠাকরের। তাই মূল স্রোত থেকে বেরিয়ে এসে একাই তৈরি করেছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।

শিয়রে মহারাষ্ট্র ভোট

শিয়রে মহারাষ্ট্র ভোট

সামনেই মহারাষ্ট্রের বিধানসভা ভোট। তার আগে ঘুঁটি সাজাতে নেমে পড়েছে শিব সেনা। ইতিমধ্যেই কংগ্রেস সহ এনসিপিতে ভাঙন ধরেছে। একে একে বিধায়ক নেতা কর্মীরা শিবসেনায় যোগ দিতে শুরু করেছেন। শিবসেনা যখন শক্তিবৃদ্ধি করতে শুরু করেছে তখন রাজ ঠাকরেই বা চুপ করে থাকবেন কেন? দুঁদে রাজনীতিকের মতোই ময়দানে নেমে পড়েছেন রাজ।

মমতা সমীপে রাজ

মমতা সমীপে রাজ

এবার তিনি অন্য সমীকরণ খুঁজতে শুরু করেছেন। ইভিএম ইস্যুতে বিজেপির বিরোধিতায় সামিল হতে যোগাযোগ শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

ব্যালটের দাবিতে সহমত

ব্যালটের দাবিতে সহমত

তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করতে আজই কলকাতায় আসছেন তিনি। বুধবার মুখোমুখি হওয়ার কথা দুই নেতার। ইভিএমের বিশ্বাস যোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আন্দোলনে সামিল হতে চলেছেন এমএনএস নেতা রাজ ঠাকরেও। ইভিএম ব্যবহারের প্রতিবাদে আন্দোলন জোরদার করতে মমতার সঙ্গে হাত মেলাতে চান রাজ।

মমতাকে সমর্থন রাজের

মমতাকে সমর্থন রাজের

রাজ ঠাকরের ব্যক্তিগত সচিব হর্ষল দেশপাণ্ডে জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে কলকাতায় যাচ্ছেন রাজ ঠাকরে। ১ অগাস্ট তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। রাজ ঠাকরে ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবি জানিয়েছেন।

মহারাষ্ট্র নিয়ে আন্দোলনের পথে রাজ

মহারাষ্ট্র নিয়ে আন্দোলনের পথে রাজ

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে সেই আন্দোলন আরও জোরদার করতে চায় তারা। সূত্রের খবর আগামী ৯ অগস্ট মহারাষ্ট্র ইভিএমের ব্যবহার নিয়ে আন্দোলনে নামতে চলেছে এমএনএস। এমনকী প্রতিবাদে বিধানসভা ভোট বয়কটেরও ডাক দিতে পারেন রাজ ঠাকরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+