পাক গায়কদের সঙ্গে কাজ নয়, হুঁশিয়ারি রাজ থ্যাকরের
এমএনএস মিউজিক কোম্পানিগুলিকে জানিয়েছে, পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ করুন।
মুম্বই রয়েছে মুম্বইতেই। পুলওয়ামায় জঙ্গি হামলায় ফিরে এল উরির স্মৃতি। উড়িতে জঙ্গি হামলার পর পাকিস্তানি গায়কদের ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল ভারত ছেড়ে যাওয়ার জন্য। এবার ঘটনাস্থল পুলওয়ামা। তবে হুকুমদার একই, রাজ থ্যাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এমএনএস মিউজিক কোম্পানিগুলিকে জানিয়েছে, পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ করুন।

এমএনএস-এর তরফে জানানো হয়েছে, টি সিরিজ, সনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিককে বলা হয়েছে পাকিস্তানি গায়ক গায়িকাদের সঙ্গে কাজ না
করতে। এমএনএস-এর ফিল্ম শাখা এমএনএস চিত্রপট সেনার প্রধান অমেয় খোপকার জানিয়েছেন, এই কোম্পানিগুলি ব্যবস্থা না নিলে তারা নিজেদের
স্টাইলে ব্যবস্থা নেওয়া শুরু করবেন।
সূত্রের খবর অনুযায়ী, ভূষণ কুমারের টি সিরিজ রাহাত ফতে আলি খান এবং আতিফ আসলামের সঙ্গে চুক্তি করেছে। খোপকার জানিয়েছেন, ইতিমধ্যেই তারা কোম্পানির ইউটিউব থেকে দুই পাকিস্তানি শিল্পীর গান সরিয়ে নিয়েছে।












Click it and Unblock the Notifications