Rain in India: জুলাইয়ে রেকর্ড বৃষ্টি হলেও অগাস্টে ঘাটতি বর্ষায়, জোড়া নিম্নচাপই শেষ ভরসা এল নিনোর মরসুমে
এল নিনোকে হারিয়ে জুলাইয়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভারতে। ১১০০ ভারী বৃষ্টিপাতের ঘটনা রেকর্ড সৃষ্টি করেছে। জুলাইয়ে অতিবৃষ্টির পর অগাস্টে ফের বৃষ্টির পরিমাণ কম। জুলাইয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু অগাস্টের দু-সপ্তাহে বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে।
সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে জুলাইয়ে ৫ শতাংশ বেশি বৃষ্টি পাত হয়েছে। তারপরে অগাস্টের দু-সপ্তাহে ১ শতাংশ কম বর্ষা হয়েছে দেশে। এই পরিস্থিতিই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আরও কয়েকদিন। এল নিনো দুর্বল রয়েছে। তাই বর্ষা স্বাভাবিক ছন্দে রয়েছে।

১ জুন থেকে ভারতজুড়ে ৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। কিন্তু অগাস্টে বর্ষা অনেকটাই কম। দক্ষিণ ভারত বিশেষত শুষ্ক ছিল। বিশেষজ্ঞরা বলছেন ১৬ অগাস্ট পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী ২৪ অগাস্ট পর্যন্ত দেশের বাকি অংশেও সেই ধারা বজায় থাকবে।
বিশেষজ্ঞরা এমন আশঙ্কাও করছে যে, এল নিনোর প্রভবা দেরিতে পড়তে পারে বর্ষার উপর। জুন ও জুলাই মসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হলেও অগাস্টে স্বাভাবিকের থেকে অনেক কম বৃষ্টি হল। বর্ষার বাকি সময়েই হয়োত এল নিনোর প্রভাব পড়ল! তবে আইএমডি জানিয়েছেন ১৬ অগাস্ট বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে।
কিছুদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আইএমডির পূর্বাভাস অনুসারে এই জোড়া নিম্নচাপের জন্য পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বৃষ্টি হতে পারে ব্যাপক মাত্রায়। বৃষ্টি হতে পরে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশেও।
আবার বিশেষজ্ঞরা জানান, ২০ অগাস্টের পরে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আবার বিজ্ঞানীরা বলছেন, এল নিনো এখনও পুরোপুরি প্রভাব ফেলতে পারেনি, তাই জোডা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তবে যতদিন যাবে এল নিনোর প্রভাব পড়বে আর বৃষ্টির সম্ভাবনাও কমবে।

আইএমডি জানিয়েছিল জুলাই মাসে ভারতে ৩১৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা স্বাভাবিকের থেকে ১৩ শতাংশ বেশি। পূর্ব ও উত্তর-পূর্ব ব্যতীত দেশের সমস্ত অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। ভারতে জুলাই মাসে ১১১৩টি ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। তার মধ্যে ২০৫টি অত্যন্ত ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।
এই বৃষ্টিপাতের পরিমাণ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগ। পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলের ১৯০১ সাল থেকে জুলাই মাসে তৃতীয় সর্বনিম্ন বৃষ্টিপাত ২৮০.৯ মিমি রেকর্ড করা হয়েছে। ২০০১ সালের পর থেকে উত্তর-পশ্চিম অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, এবার এল নিনো হওয়ায় বৃষ্টিপাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ছিল। কিন্তু বর্ষা দেরিতে প্রবেশ করলেও মৌসুমি বায়ুর ব্যাপ্তি এতটাই দ্রুত হয়েছে যে সারা দেশে অতি দ্রুত বৃষ্টিপাত হয়েছে। এবং দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাংশে বহুল পরিমাণে বৃষ্টি হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications