বৃষ্টিতে রাস্তা খারাপ, বাঁশ–কাপড়ের সহায়তায় প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল গ্রামবাসীরা

বৃষ্টিতে রাস্তা খারাপ, বাঁশ–কাপড়ের সহায়তায় প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল গ্রামবাসীরা

একটা শক্ত বাঁশ, কাপড় আর একজোড়া শক্ত কাঁধ। তার ওপরই ভরসা করে প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। এমনই দৃশ্য দেখা গেল তামিলনাড়ুর ইরোড ঘাট গ্রামে।

বৃষ্টিতে রাস্তা খারাপ, বাঁশ–কাপড়ের সহায়তায় প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল গ্রামবাসীরা


সোমবার ২২ বছরের কুমারির প্রসব যন্ত্রণা ওঠে। কিন্তু বৃষ্টির জন্য রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অষাম্বুলেন্স পর্যন্ত আসতে পারছে না সুন্দাপ্পুর গ্রামে। কুমারির স্বামী অ্যাম্বুলেন্সে ফোন করলে জানানো হয় যে আগে তাঁর স্ত্রীকে মসৃণ রাস্তায় নিয়ে আসতে হবে। বাধ্য হয়ে স্বামী মদেশ গ্রামবাসীদের সহযোগিতায় বাঁশের উপর শক্ত করে কাঁপড় বেঁধে তার উপরে স্ত্রীকে শুইয়ে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যান। প্রায় ৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন আড়াই ঘণ্টায়।

কিন্তু জঙ্গলের রাস্তা শেষ হওয়ার পর বড় রাস্তায় ওঠার পরই কুমারীর প্রসব যন্ত্রণা আরও বেড়ে যায়। অ্যাম্বুলেন্সকেও ডাকার সময় ছিল না। ওই অবস্থাতেই কোনওমতে স্থানীয় বার্গুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কুমারীকে। সেখানে তিনি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও ছেলে দু’‌জনেই ভালো আছেন। তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+