Rail block: মুরারই স্টেশনে সাত সকালে ট্রেন অবরোধ, থমকে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন

ছুটির দিনেই শান্তি নেই। সাতসকালে বীরভূমের মুরারই স্টেশনে রেল অবরোধ নিত্য যাত্রীদের সংগঠনের তার জেরে থমকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক দূর পাল্লার ট্রেন। নলহাটি স্টেশনে আটকে রয়েছে ট্রেনটি। সকাল থেকে অবরোধ চললেও এখনও অবরোধ তুলতে পারেনি আরপিএফ।

মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার প্রতিবাদেই নিত্য যাত্রীদের এই অবরোধ বলে জানা গিয়েছে। নিত্যযাত্রীরা প্রবল সমস্যায় পড়ছেন প্রতিদিন। সেকারণেই তাঁরা বাধ্য হয়ে রেল অবরোধ শুরু করেছেন বলে জানা গিয়েছে। সকাল থেকে শুরু হয়েছে অবরোধ এখনও তোলা যায়নি অবরোধ।

Rail block

ট্রেন অবরোধের জেরে থমকে গিয়েছে একাদিক দূরপাল্লার ট্রেন। মুরারই স্টেশনে আটকে রয়েছে রামপুরহাট- সাহেবগঞ্জ প্যাসেঞ্জার। এছাড়াও একািধক প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেন। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। দীর্ঘক্ষণ ধরে দূরপাল্লার ট্রেন বিশেষ করে বন্দে ভারত এক্সপ্রেস থমকে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে।

পুলিশ এসে অবরোধকারীদের ওঠানোর চেষ্টা করে কিন্তু তাতে কিছুতেই অবস্থান বিক্ষোভ তুলতে নারাজ তাঁরা। মুরারই স্টেশনে সব ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের এমনই অভিযোগ করেছেন তাঁরা। করোনার সময়ে মুরাই স্টেশনে বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক ট্রেনের স্টপেজ। কিন্তু করোনা পরবর্তী সময়ে সেই আর সেই সব ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি মুরারই স্টেশনে এমনই অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+