Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

না জানিয়ে মোদীর থেকে ধার নেওয়া শব্দে 'ম্যায় নেহি, হাম' বলছে কংগ্রেস

না জানিয়ে মোদীর থেকে ধার নেওয়া শব্দে 'ম্যায় নেহি, হাম' বলছে কংগ্রেস
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : লোকসভা ভোটের আগে চারিদিকে এখন মোদী হাওয়া বইছে। সেই হাওয়াই একটু গায়ে লাগিয়ে লোকসভায় নজর কাড়তে চাইছে কংগ্রেস। আর তাই তো নরেন্দ্র মোদীর ২০১১ সালের পোস্টার থেকে তাঁকে না জানিয়েই শব্দ ধার নিয়েছে কংগ্রেস।

২০১১ সালে গুজরাত বিজেপির চিন্তন বৈঠকের বিজ্ঞাপনে ট্যাগ লাইন ছিল, 'ম্যায় নেহি, হাম' যার অর্থ আমি নই আমরা। সেই ট্যাগলাইনটাই ২০১৪ লোকসভা নির্বাচনের বিজ্ঞাপনী প্রচারে ব্যবহার করেছে কংগ্রেস। যদিও ট্যাগ লাইনটিকে রাহুল গান্ধীর নীতি বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

কংগ্রেসের মুখপাত্র শোভা ওজার ব্যাখ্যা, আমরা অভিধান থেকে শব্দগুলি নিয়েছি। সেখানে কারও কপিরাইট নেই। 'ম্যায় নেহি, হাম' স্লোগানটা রাহুল গান্ধীর রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবিমাত্র।

এর পরই রাজনৈতিক দলের নেত্রী হওয়ার প্রেক্ষিতে স্বভাবসিদ্ধ ভাবে শোভা ওজা বলেন, রাহুল গান্ধী কখনও 'আমি আমি' করেন না। নাম না করেই নরেন্দ্র মোদীকে লক্ষ করে ওজার দাবি, এখানে বিজেপির যে নেতার প্রসঙ্গ উঠছে তিনি সর্বদা নিজের বরাই করতেই ব্যস্ত থাকেন। বিজেপির কথা বলার ওনার সময় কই। কিন্তু কংগ্রেস দলবদ্ধতায় বিশ্বাস করে, কর্মী বা নেতার ব্যক্তিগত ক্ষমতায় নয় বলেও মন্তব্য করেন ওজা।

একইসঙ্গে ওজা এও বলেন, 'ম্যায় নেহি, হাম' এই স্লোগানটি ব্যবহার করা হয়েছে তবে প্রধান স্লোগান এটা নয়। কংগ্রেসের প্রধান স্লোগান, 'স্টে্রনদেন দ্য হ্যান্ড,এম্পাওয়ার দ্য হ্যান্ড'। যার অর্থ হল 'হাতকে
শক্তিশালী কর, হাতের ক্ষমতায়ণ কর', এই স্লোগানটি পোস্টারের নিম্নভাগে লেখা আছে বলেও দলের পক্ষে সওয়াল করেন শোভা।

সূত্রের খবর অনুয়ায়ী, যে অ্যাড এজেন্সিকে কংগ্রেস এই পোস্টারের দায়িত্ব দিয়েছে, তারা কংগ্রেসের তোপের মুখে পড়তে পারে। এমনকী দলের প্রধার দফতরের নেতৃত্বে থাকা দিগ্বিজয় সিং ওমুখ্য স্লোগান লেখক জয়রাম রমেশও শীর্য নেতৃত্বের রোষের মুখে পড়তে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+