মানহানির মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ, সুরাতের দায়রা আদালতে আবেদন করছেন রাহুল
রাহুল গান্ধীকে এক মানহানির মামলায় দু-বছর কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাতের নিম্ন আদালত। সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করে এবার সুরাতেরই দায়রা আদালতে যাচ্ছেন রাহুল গান্ধী। সোমবার তিনি সুরাতের দায়রা আদালতে মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানাবেন। আবেদন জানাবেন নিম্ন আদালতের রায় বাতিলের।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২০১৯ সালের মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। তরপর তাঁর সংসদ সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে লোকসভার পক্ষ থেকে। রাহুল গান্ধীকে একইসঙ্গে ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল উচ্চ আদালতে আবেদন করার জন্য।
সেইমতো দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিলের আবেদন করতে চলেছেন রাহুল। সোমবার সুরাতের দায়রা আদালতে রাহুল গান্ধী তাঁর দোষীসাব্যস্ত হওয়া ও সাজা ঘোষণার রায়কে চ্যালেঞ্জ করবেন বলে সূত্রের খবর। প্রাক্তন কংগ্রেস সভাপতি মানহানির মামলায় তাঁকে দোষীসাব্যস্ত করে সাজা ঘোষণা সংক্রান্ত ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিলের আবেদন করবেন।
একইসঙ্গে রাহুল গান্ধী জানাবেন বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোষীসাব্যস্ত হওয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। সুরাতের দায়রা আদালত সাজা ঘোষণার উপর স্থগিতাদেশ দিলে রাহুলের লোকসভার সদস্যপদও রক্ষা হবে। ফের তিনি ফিরে পাবেন সাংসদ তকমা।
রাহুলের গান্ধীকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল। তার অপেক্ষা না করে রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ স্থগিত করে দিয়েছিল লোকসভার সচিবালয়। এই বিষয়টি এতটাই দ্রুততার সঙ্গে সারা হয়েছিল যে, মনে হয়েছিল যেন রাহুলের সাংসদ পদ কাড়ার জন্যই এই মামলার অবতারণা করা হয়েছিল। বিজেপি বিরোধী প্রায় সমস্ত দলই এই ঘটনায় রাহুলের পাশে দাঁড়ায়।
রাহুল গান্ধীর দোষীসাব্যস্ত হওয়া এবং দু-বছরের করাদণ্ডে উচ্চ আদালতের দ্বারা স্থগিত না হলে নির্বাচন কমিশন ওয়ানাড লোকসভা আসনের জন্য উপনির্বাচন ঘোষণা করতে পারে। তবে কর্নাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সময় জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ঘোষণা করলেও রাহুলের কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
রাহুল গান্ধীর বিষয়টি নিয়ে অপেক্ষা করতে চাইছে নি্র্বাচন কমিশন। লোকসভা তাড়াহুড়ো করে সাসংদ পদ খারিজ করলেও নির্বাচন কমিশন দেখতে চাইছে রাহুল গান্ধী কী পদক্ষেপ নেন। আর উচ্চ আদালত কী রায় দেয়, তাও দেখতে চাইছে নির্বাচন কমিশন।
এখন এই রায় যদি বলবৎ থাকে, আগামী আট বছর রাহুল গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাই রাহুল গান্ধী সুরাতের দায়রা আদালত থেকে কী রায় পান, তার উপর অনেক কিছু নির্ভর করছে। রাহুল গান্ধী ২০২৪-এ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কি না, তাঁর সাংসদ পদ বলবৎ থাকে কি না, তা জানার অপেক্ষা সুরাতের আদালতে।
-
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু










Click it and Unblock the Notifications