Rahul Gandhi: রাহুলের সামনেই কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, আজই মণিপুরের রাজ্যপালের সঙ্গে বৈঠক

হিংসা বিধ্বস্ত মণিপুরে শয়ে শয়ে বাসিন্দা ঠাঁই নিয়েছেন ত্রাণ শিবিরে। বিজেপি সরকারের সংরক্ষণ ইস্যুতে গত বছর থেকে হিংসায় উত্তাল হয়ে রয়েছে মণিপুর। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি। সেই বিধ্বস্ত মণিপুর পরিদর্শনে গেলেন সংসদের বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

মণিপুরে চূড়াচন্দ্রপুরো একটি ত্রাণ শিবিরে গিয়েছিলেন তিনি। সেখানে কংগ্রেস সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন মহিলারা। বিরোধী দলনেতা হওয়ার পর এই প্রথম মণিপুরে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। আজই মণিপুরের রাজ্যপালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

Rahul Gandhi

মেইতেই সম্প্রদানকে সংরক্ষণ দেওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিল মণিপুরের কুকি সম্প্রদায়। সেই প্রতিবাদ ক্রমশ হিংসাত্মক আকার নেয়। ২০২৩ সালে ডিসেম্বর মাসে প্রকাশ্যে আসে মণিপুরে দুই মহিলার গণধর্ষণের ভিডিও। তাই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সংসদেও ছড়িয়ে পড়েছিল সেই ঘটনার আঁচ।

মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছিলেন ভারত মাতার বস্ত্রহরণ হয়েছে মনিপুরে। রাহুল গান্ধী সংসদে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদীকে। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন। ভোটের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছিলেন এই মণিপুর থেকেই। প্রথম মণিপুর সরকার অনুমতি দিতে চাইছিলেন না। পরে সীমিত লোক নিয়ে যাত্রার অনুমতি দেওয়া হয়।

গত বছর থেকে মণিপুরের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। দুই সম্প্রদায়ের হিংসায় অসংখ্য মানুষ মারা গিয়েছেন। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। একাধিক জায়গায় ত্রাণ শিবির করে রাখা হয়েছে। এখনও সব জায়গায় কার্ফু সরানো যায়নি। মাঝে মধ্যেই কার্ফু জারি করতে হচ্ছে মণিপুর সরকারকে।

কয়েকদিন আগে চূড়াচন্দ্রপুরের কাছে মুখ্যমন্ত্রীর কনভয়ে গুলি চালানো হয়েছিল। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন মুখ্যমন্ত্রী বীরেণ সিং। এমনকী মুখ্যমন্ত্রী বাসভবনের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এমনকী সেনাবাহিনীর উপরেও হামলা চালানোর ঘটনা ঘটেছিল। মণিপুরের পরিস্থিতি এখনও সংকটজনক। অথচ এখনও একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাননি। কেন তিনি মণিপুরের বাসিন্দাদের পাশে দাঁড়াননি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+