মোদীতে খড়্গহস্ত, গড়কড়িকে সাহসী তকমা, রাহুল হানলেন টুইট-বোমা
মোদী বিরোধিতায় তিনি খড়্গহস্ত। অ-রাজনৈতিক অনুষ্ঠানেও রাহুল-মোদীকে সেভাবে সৌজন্যরক্ষায় দেখা যায়নি। কিন্তু নীতিন গড়কড়ির সঙ্গে রাহুলের সম্পর্ক বেশ মাখোমাখো।
মোদী বিরোধিতায় তিনি খড়্গহস্ত। অ-রাজনৈতিক অনুষ্ঠানেও রাহুল-মোদীকে সেভাবে সৌজন্যরক্ষায় দেখা যায়নি। আর রাজনীতির অঙ্গনে তো একে অপরকে নিশানায় কেউ-ই রেয়াত করেননি কাউকে। কিন্তু নীতিন গড়কড়ির সঙ্গে রাহুলের সম্পর্ক বেশ মাখোমাখো। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তো জমিয়ে আড্ডা দিয়েছেন দু'জন। আর এবার বিজেপির মন্ত্রীকে ভরিয়ে দিলেন প্রশংসায়।

কিন্তু কেন হঠাৎ এত প্রশংসা?
শনিবার নাগপুরে এবিভিপির সম্মেলনে গড়কড়ি বলেন- নিজের বাড়ির খবর রাখেন না যাঁরা, তাঁরা দেশ সামলাতে পারবে না। এই কথার আড়ালে তিনি মোদীকেই তোপ দেগেছেন বলে রাজনৈতিক মহলের অভিমত। রাহুল গান্ধীও তা-ই মনে করেন। তাই গড়কড়িকে প্রশংসায় ভরিয়ে দিয়ে টুইট করেছেন রাহুল।
|
রাহুলের টুইট
রাহুল টুইটে লেখেন- গড়কড়িজিকে শুভেচ্ছা। বিজেপিতে একমাত্র আপনারাই একটু সাহস রয়েছে। এবার রাফাল, কৃষকদের সমস্যা, প্রতিষ্ঠানের উপর আঘাত নিয়ে কিছু বলুন। রাহুল গান্ধী তাঁর এই টুইটে মোদী সরকারকেই খোঁচা দিয়েছেন। মোদী সরকারের মন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বিজেপিকে প্যাঁচে ফেলতে কসুর করেননি।

গড়কড়ির কথার তাৎপর্য অনেক
গড়কড়ি শনিবার যা বলেছিলে, তাতে রাজনৈতিক মহলের অভিমত, এটা একেবারেই সাধারণ কথা নয়। এই কথার তাৎপর্য অনেক। তিনি যে প্রকারান্তরে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেই এ কথা বলেছেন, সে ব্যাপারে প্রত্যয়ী রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের বাড়ির খবর রাখেন না ও স্ত্রী-র সঙ্গে সম্পর্ক নেই।

এবিভিপির মঞ্চে গড়কড়ি যা বলেন
নীতীন গড়কড়ির কথায়, আমার অনেক নেতা-কর্মীদের সঙ্গে কথা হয়। অনেকে বলেন, আমরা বিজেপির জন্য, দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে চাই। এমনই একজন কর্মীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাকে বলেন, তাঁর বাড়িতে ছেলে আছে, বউ আছে, কিন্তু ব্যবসা ভালো চলছে না। গড়কড়ি বলেন, আমি তাঁকে বললাম, আগে নিজের ঘর সামলাও। কারণ যাঁরা নিজের ঘর সমালাতে পারে না, তাঁরা দেশও সামলাতে পারবে না।












Click it and Unblock the Notifications