লকডাউনে কাজ হারিয়েছেন ২ কোটি মানুষ, ফের রাহুলের নিশানায় মোদী সরকার!

লকডাউনে গত চার মাসে প্রায় দু'কোটি মানুষ চাকরি খুইয়েছেন। দেশে বেকারত্ব বাড়ছে এই সত্যিটা গোপন করা যাবে না। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে টুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী টুইটারে লেখেন, 'দুই কোটি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে। ফেসবুকে ভুয়ো খবর এবং বিদ্বেষ ছড়িয়ে দেশের বেকারত্ব এবং অর্থনীতি ধ্বংস সম্পর্কে সত্যটি লুকিয়ে রাখা যাবে না।' ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, লকডাউনের জেরে এপ্রিল থেকে প্রায় ১.৮৯ কোটি মানুষ কাজ হারিয়েছে।

 'রোজগার দো' কর্মসূচি

'রোজগার দো' কর্মসূচি

এর আগে যুব কংগ্রেস ৯ অগাস্ট থেকে দেশব্যাপী 'রোজগার দো' কর্মসূচি শুরু করে। তারা একটি বিবৃতিতে জানায়, 'ভারতে সর্বাধিক কর্মদক্ষ যুবক রয়েছে। সুতরাং কর্মসংস্থান দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এই কারণেই আমরা দেশজুড়ে বেকার যুবকদের আওয়াজ বাড়াতে 'রোজগার দো' ক্যাম্পেন শুরুর সিদ্ধান্ত নিয়েছি।'

মনরেগা ও ন্যয়ের পক্ষে সওয়াল

মনরেগা ও ন্যয়ের পক্ষে সওয়াল

এদিকে করোনা প্যানডেমিক চলায় ক্রমবর্ধমান কাজের চাহিদা ও সুযোগকে বাড়াতে কেন্দ্রকে মনরেগা প্রকল্পটিকে প্রয়োগের অনুরোধ জানিয়েছিল কংগ্রেস৷ রাহুলের দাবি ছিল এটা করতে হলে মনরেগা ও ন্যায় প্রকল্পগুলির বাস্তবায়ন করা প্রয়োজন৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই প্রকল্পগুলি আনা প্রয়োজন৷ মনরেগা হল মহাত্মা গান্ধি ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট৷ ন্যায় হল কংগ্রেসের প্রস্তাবিত ন্যূনতম আয় যোজনা৷

রাহুল গান্ধীর যুক্তি

রাহুল গান্ধীর যুক্তি

এবিষয়ে রাহুল টুইট করে লিখেছিলেন, 'এই দুটি প্রকল্প প্রয়োগ করলে দেশের অর্থনীতির জন্য তা লাভজনক হবে৷ মনরেগা প্রকল্পটি শহরাঞ্চলে যাদের চাকরি নেই , বেকার, তাদের ক্ষেত্রে সুবিধা হবে৷ এছাড়াও ন্যায় প্রকল্পটি চালু করলে দেশের গরিব মানুষদের উপকার হবে৷'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+