Rahul Gandhi: মুচির কাছে বসে শিখেছিলেন জুতো সেলাই, তাঁকেই কী বিশেষ উপহার পাঠালেন রাহুল
উত্তর প্রদেশের সুলতানপুরের এক মুচিতে জুতো সেলাইয়ের মেসিন পাঠালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত শুক্রবার তিনি উত্তর প্রদেশে লখনউয়ে মানহানির মামলার হাজিরা দিতে গিয়েছিলেন আদালতে। সেখান থেকে তিনি সুলতানপুরে গিয়েছিলেন। সেখানে পথে গাড়ি থামিয়ে এক মুচির দোকানে ঢুকে পড়েন কংগ্রেস নেতা।
রাস্তার ধারে ছোট্ট একটা গুমটি তৈরি করে জুতো সেলাই করছিলেন মুচি। বেশ কসরত করতে হচ্ছিল তাঁকে কাজটিতে। হাড়ি থেকে নেমে রাহুল গান্ধী সোনা পৌঁছে গিয়েছিলেন সেই মুচির কাছে। সেখানে গিয়ে মুচির দোকানে বসে তাঁর কাছ থেকে জুতো সেলাইয়ের কৌশল শেখেন রাহুল।

পরে লখনউয়ে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে সেই মুচিকেই জুতো সেলাইয়ের মেশিন উপহার হিসেবে পাঠালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে জনতার নেতা রাহুল। প্রসঙ্গত উল্লেখ্য সেই মুচি রাম চৈত জানিয়েছেন তাঁর কাছে এসে রাহুল গান্ধী জুতো সেলাই কীভাবে করতে হয় জানতে চেয়েছিলেন।
রাহুল নিজের পায়ের জুয়ো খুলে নিয়ে তাঁর কাছে জুতো সেলাইয়ের প্রক্রিয়া জানতে চেয়েছিলেন। তাঁর হাতে জুতো সেলাইয়ে কি কি যন্ত্র ব্যবহার করা হয় সেসব জানতে চান তিনি। তারপরে যে এই জুতো সেলাইয়ের মেশিন তাঁকে পাঠাবেন কংগ্রেস নেতা সেটা ভাবতে পারেননি তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য এবার উত্তর প্রদেশে ভাল ফল করেছে কংগ্রেসের। রায়বরেলি পুনরুদ্ধার করেছে কংগ্রেস। লোকসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বারবার গোটা দেশে কর্মসংস্থানের সংকট নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। একের পর এক কড়া বার্তায় মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications