গৌতম আদানিকে রক্ষা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী, সংসদ থেকে বেরিয়েই নিশানা রাহুলের

“যদি তিনি গৌতম আদানির বন্ধু না হন, তাহলে প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল, এই ঘটনায় তদন্ত করা উচিত। কিন্তু তিনি তা বলেননি।”

আদানি নিয়ে মুখ কুলুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী নাম না করে রাহুল গান্ধী ও কংগ্রেসকে নিয়ে কাউন্টার অ্যাটাক করলেও আদানি ইস্যুতে একটা টুঁ শব্দও করেননি। সেই প্রসঙ্গ উত্থাপন করে রাহুল গান্ধী ফের খোঁচা দিলেন প্রধানমন্ত্রীকে।

গৌতম আদানিকে রক্ষা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী, সংসদ থেকে বেরিয়েই নিশানা রাহুলের

মঙ্গলবার রাহুল তাঁর ভাষণে জানতে চেয়েছিলেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর শিল্পপতি গৌতম আদানির উত্থানের কারণ কী? গৌতম আদানির সঙ্গে কী রসায়ন নরেন্দ্র মোদীর? কেন সবকিছুতেই আদানি গোষ্ঠী? এ প্রসঙ্গে জবাবি ভাষণে নরেন্দ্র মোদী কী বলেন, সেদিতে নজর ছিল সবার।

নরেন্দ্রে মোদী তাঁর ভাষণ নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করেছেন। কংগ্রেসের নাম না করে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুর্নীতি-রাজ চলেছে বলে খোঁচা দিয়েছেন। আর বলেছেন মোদী-গরিমার কথা। কিন্তু আদানি নিয়ে একটা কথাও তিনি খরচ করেননি।

উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল গান্ধী যে বক্তব্য পেশ করেছিলেন লোকসভায়, আদানির সঙ্গে সম্পর্কে নিয়ে যে খোঁচা দিয়েছিলেন, সেই বক্তব্য লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কঠোর সমালোচনা করেছে কংগ্রেস।

আর এদিকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে পাল্টা দিয়েছেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর বক্তৃতায় সন্তুষ্ট নই। কারণ তিনি তদন্ত নিয়ে কোনও কথা বলেননি। যদি তিনি গৌতম আদানির বন্ধু না হন, তাহলে প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল, এই ঘটনায় তদন্ত করা উচিত। কিন্তু তিনি তা বলেননি।

এরপর রাহুল বলেন, তাহলে এটা পরিষ্কার যে প্রধানমন্ত্রী গৌতম আদানিকে রক্ষা করছেন। তাই আদানি নিয়ে তিনি নিশ্চুপ। এত সমালোচনার পরও তিনি একটা কথাও বললেন না। তা নিয়ে দেশবাসী প্রশ্ন তুলতে শুরু করেছে। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করলেও দেশের মানুষকে কী করে আটকাবেন, তাঁরা তো বলতে শুরু করে দিয়েছেন মোদী-আদানির কথা।

এদিন লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের এই অংশটাই লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। সে প্রসঙ্গে গর্জে ওঠে কংগ্রেস। রাহুলের মন্তব্যকে রেকর্ড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে কংগ্রেস বলে সংসদে গণতন্ত্রের সমাধি হল। লোকসভার রাহুল গান্ধীর বক্তব্যের রেকর্ড থেকে মুছে ফেলার বিরোধিতায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত আদানি গোষ্ঠীর মহা কেলেঙ্কারির বিষয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে অপসারণ করার সাথে সাথে লোকসভায় গণতন্ত্রকে সমাধিস্থ করা হল। ওম শান্তি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+