Rahul Gandhi: সংবিধানে ভারতীয় বলে...সাভারকারের বক্তব্যকে তুলে বিজেপিকে তীব্র তোপ রাহুলের
Rahul Gandhi: সংবিধান ইস্যুতে লোকসভায় বিজেপিকে তীব্র আক্রমন রাহুল গান্ধীর! সাভরকরের সঙ্গে টেনে তিনব্র আক্রমণ শানালেন। বলেন, ভারতীয় সংবিধানে ভারতীয় বলে কিছু নেই। যদিও আমরা সবাই সংবিধান মেনে চলি বলে এদিন মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা। একই সঙ্গে আরও একবার আদানি, কৃষক আন্দোলন সহ একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান।
পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও। রাহুল গান্ধী (Rahul Gandhi) সত্যিই সংবিধান পড়েছেন কিনা সেই প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এমনকি কংগ্রেস সরকারের আমলে ঘটে যাওয়া শিখ হত্যার উদাহরণ তুলেও আক্রমণ শানায় বিজেপি। যা নিয়ে শুরু হয় চরম বিতর্ক।

লোকসভায় শীতকালীন অধিনবেশন (winter session parliament) চলছে। সংবিধান সংক্রান্ত ডিবেট চলছে। এদিন তাতে বক্তব্য রাখেন রায়বরেলির কংগ্রেস সাংসদ (Rahul Gandhi)। আর সেখানেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান। আর তা বলতে গিয়ে বিনায়ক দামোদর সাভারকরের নাম তুলে আনেন।
বলেন, আপনাদেরই সর্বোচ্চ নেতা বলেছিলেন ভারতীয় সংবিধানে ভারতীয় বলে কিছু নেই। ফলে বিজেপির নেতারা এখন সংবিধান মেনে চলবেন নাকি তাঁদের সর্বোচ্চ নেতাকে সম্মান করবেন তা তাঁদের থিক করতে হবে বলে মন্তব্য রাহুল গান্ধীর।
শুধু তাই নয়, বিজেপি নেতাদের মুখে সংবিধান রক্ষার কথা বলা মানে তাঁদের সর্বোচ্চ নেতাকেই কটাক্ষ করা বলে আক্রমণ। একই সঙ্গে রাহুল বলেন, আমরা সংবিধান মেনে চলি। দেশের মানুষও সংবিধানের আওতায় সুরক্ষিত। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উন্নাও-হাথরস ধর্ষণের প্রসঙ্গে তোলেন কংগ্রেস নেতা।
During discussion on 75th anniversary of adoption of the Constitution of India, Lok Sabha LoP Rahul Gandhi says, "Constitution mentions the prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth...Some days back, youngsters from Sambhal came to… pic.twitter.com/kP77xHK0po
— ANI (@ANI) December 14, 2024
বলেন, সংবিধানের কোথায় লেখা আছে ধর্ষক অবাধে ঘোরাফেরা করবে, আর নির্যাতিতার পরিবার প্রাণের ভয়ে কখনও লুকিয়ে থাকবে আবার বাড়ি ছাড়া হয়ে থাকবে? তবে হাথরসের নির্যাতিতার পরিবারকে ইন্ডিয়া জোট পুর্নবাসন দেবে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন রাহুল গান্ধী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আদানি এবং কৃষক আন্দোলন নিয়েও আক্রমণ শানান। বলেন, বিজেপি সরকার আদানির হয়ে কাজ করছে। কৃষকদের উপর লাঠিচার্জ করছে।
বলে রাখা প্রয়োজন, শুক্রবার সংবিধান নিয়ে চলা বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানান প্রিয়াঙ্কা গান্ধীও।












Click it and Unblock the Notifications