রাজনীতিতে কি 'রিটায়ারমেন্ট এজ' থাকা উচিত, মুলায়মের 'ভাইরাল' মন্তব্যে এমনই দাবি উঠেছে

মুলায়ম সিং যাদবের বয়স কত? সংসদ অধিবেশনের শেষ দিনে এদিক-ওদিক কান পাতলেই এখন এমনই প্রশ্ন শোনা যাচ্ছে। কেউ হাসাহাসি করছেন। কেউ আবার বলছেন 'বুড়ো বয়সে পাপ স্খলন'। কেউ আবার বলছেন 'বুড়ো বয়সের ভিমরতি'।

মুলায়ম সিং যাদবের বয়স কত? সংসদ অধিবেশনের শেষ দিনে এদিক-ওদিক কান পাতলেই এখন এমনই প্রশ্ন শোনা যাচ্ছে। কেউ হাসাহাসি করছেন। কেউ আবার বলছেন 'বুড়ো বয়সে পাপ স্খলন'। কেউ আবার বলছেন 'বুড়ো বয়সের ভিমরতি'। তবে, এদের-কে ছাপিয়ে গিয়েছেন কংগ্রেসর এক নামি নেতা। তাঁর নাম সঞ্জয় নিরুপম। তিনি সাফ বলে দিয়েছেন রাজনীতিতে এবার অবসরের বয়স-টা নিয়ে সত্যি-সত্যি ভাবা উচিত।

রাজনীতিতে কি রিটায়ারমেন্ট এজ থাকা উচিত, মুলায়মের ভাইরাল মন্তব্যে এমনই দাবি উঠেছে

সংসদ অধিবেশনের শেষদিন। সামনে এখন নির্বাচনী যুদ্ধ। সুতরাং, এদিন সংসদে খোদ নরেন্দ্র বা তাঁর দল, অনুরাগী থেকে জোট সঙ্গীরা যেমন তৎপর ছিলেন তেমনি পাল্টা আক্রমণাত্মক ছিলেন মোদী বিরোধীরাও। রাহুল গান্ধী সকাল থেকে একাধিক মোদী বিরোধী কর্মসূচি-তে অংশ নেন। দিনের শেষে সাংবাদিক সম্মেলনও করে রাফালে নিয়ে ফের একচোট দেন নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্য়ায়, চন্দ্রবাবু নাইডুরা-ও অরবিন্দ কেজরিওয়ালের গণতন্ত্র বাঁচাও ধরনা মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন। মোদী বিরোধিতার বিজ্ঞাপনটা এদিন রাজধানীর বুকে এতটাই চরম আকার নেয় যে অধীর চৌধুরীর বক্তব্যে সনিয়াকে জোট সম্পক্ক ছিন্ন করার কথা বলেও পরে তা থেকে পিছু হটেন মমতা। কারণ, এমন কোনও সিদ্ধান্তকে কার্যকর করলে মোদী বিরোধিতায় ভাটা পড়ে যেত।

কিন্তু, সকলকে অবাক করে দিয়ে 'নেতাজি' মুলায়ম সিং যাদব লোকসভায় যেভাবে নরেন্দ্র মোদীর আগামী প্রধানমন্ত্রীত্বের জন্য প্রার্থনা জানিয়েছেন তাতে সব মোদী বিরোধিতা সাময়িকভাবে যেন উধাও হয়ে যায়। সকলেই পড়েন মুলায়ম সিং যাদবকে নিয়ে।

পরিস্থিতি এতটাই নাটকীয় হয় যে রাহুল গান্ধীকে রাফালে নিয়ে করা সাংবাদিক সম্মেলনের মধ্যেও মুলায়ম-এর মন্তব্যে প্রতিক্রিয়া দিতে হয়। রাহুল গান্ধী হাসিমুখেই জানান মুলায়াম সিং যাদবরে রাজনৈতিক অভিজ্ঞতাকে তিনি সম্মান করেন। তবে, মোদী সম্পর্কে তাঁর মন্তব্য মানতে পারছেন না।

কংগ্রেসের আরএক বিশিষ্ট নেতা সঞ্জয় নিরুপম বলেই দেন, 'মুলায়মের এই মন্তব্যই প্রমাণ করছে যে এবার রাজনীতিতে অবসরের বয়সটা লাগু করা দরকার।'

একটু ভিন্ন মতই পোষণ করেছেন এনসিপি-র সুপ্রিয়া সুলে। তাঁর মতে, ২০১৪ সালেও সংসদ অধিবেশনের সমাপ্তি ভাষণে নেতাজি এমনই প্রার্থনা করেছিলেন মনমোহন সিং-এর জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+