রাহুলই কি হচ্ছেন পরবর্তী কংগ্রেস প্রধান, উত্তরে যা বললেন সোনিয়া

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী জানিয়েছেন, "আপনারা অনেকদিন ধরে এই প্রশ্ন করছিলেন। আর এখন তা ঘটতে চলেছে। "

কংগ্রেস প্রধানের মসনদে কি বসতে চলেছেন গান্ধী পরিবারের আরেক সদস্য রাহুল? এই প্রশ্ন বহুদিন ধরেই অনেকের মনে ছিল। এ নিয়ে বহুবার প্রশ্ন করা হয়েছে খোদ কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকেও । তবে এবার সেই প্রশ্নের উত্তর মেলার সময়।

রাহুলই কি হচ্ছেন পরবর্তী কংগ্রেস প্রধান, উত্তরে যা বললেন সোনিয়া

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী জানিয়েছেন, "আপনারা অনেকদিন ধরে এই প্রশ্ন করছিলেন। আর এখন তা ঘটতে চলেছে। " যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে কার্যত সোনিয়া গান্ধী স্বীকার করে নিয়েছেন যে কংগ্রেস প্রধান হিসাবে কিছুদিনের মধ্যেই দেখা যাবে রাহুল গান্ধীকে। একটি বিশেষ সূত্রের খবর দীপাবলির পরই রাহুলকে এই তখ্ত -এ বসতে দেখা যাবে।

যদিও এবিষয়ে মুখ খোলেননি রাহুল। ২০১৩ সাল থেকে তিনি পার্টির প্রেসিডেন্ট। মনে করা হচ্ছে তাঁর মায়ের মতন করেই রাহুল
সর্বসম্মত ভাবেই কংগ্রেস প্রধান বিবেচিত হবেন। এর আগে সোনিয়া গান্ধীর বিরুদ্ধেও কংগ্রেস প্রধানের দৌড়ে কোনও প্রার্থী ছিল না। তেমন ভাবেই রাহুলের বিরুদ্ধেও কেউ থাকবেন না বলে খবর। আসন্ন গুজরাত ও হিমাচলপ্রদেশ নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস রাহুলকেই প্রধানের আসনে বসাতে চলেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+