ট্রাকে চড়লেন রাহুল গান্ধী, চালক-খালাসিদের ‘মন কি বাত’ শুনলেন কংগ্রেস নেতা
সদ্যই শেষ হয়েছে কর্নাটক নির্বাচন, ভোট প্রচারের সময়ে বাসে উঠে নারীদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে খাদ্য সরাবরাহকারীর স্কুটির পিছনে ঘুরতে দেখা গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে, তবে এবার তিনি ট্রাক চালক থেকে খালাসিদের সুবিধা অসুবিধা জানার জন্য ট্রাকেও চড়লেন, শুধু তাই নয় তাঁদের সঙ্গে কথাও বললেন। জানলেন পণ্য পরিবহণ ব্যবসার হাল হকিকৎ। আর সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে একপ্রকার অবাক হয়েছেন সকলে।
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রাহুল গান্ধী ট্রাকে বসে কথা বলছেন। দলীয় কর্মী জানিয়েছেন, সোমবার রাতে ট্রাকে করে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত গিয়েছিলেন রাহুল গান্ধী, তাঁদের মতে, দেশে ৯০ লক্ষের বেশি ট্রাক চালক রয়েছেন। তাঁর নানান সমস্যা রয়েছে, তাঁরা যদি সেগুলি কাউকে না বলতে পারেন তাহলে তাঁদের সমস্যা মিটবেই বা কী করে, সেই সমস্যা সমাধানের জন্য রাহুল গান্ধী ট্রাক চালকদের সঙ্গে ট্রাকে চড়েছেন। এই ভিডিও শেয়ার করার পাশাপাশি কংগ্রেস দল লিখেছেন, রাহুল গান্ধী আপনাদের মাঝে। চালকদের মন কি বাত শোনার জন্য ট্রাকেও চললেন তিনি।

রাহুল গান্ধীর ভিডিও টুইট করে দলীয় কংগ্রেসে তরফে লেখা হয়েছে, তিনি একজন জননায়ক, রাহুল গান্ধী ট্রাক চালকদের কথা শোনার জন্য তাঁদের কাছে গিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে কথা বলেছেন, সমস্যা শুনেছেন। তাঁদের সঙ্গে ট্রাকে করে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত গিয়েছিলেন।

জানা গিয়েছে, আম্বালা শহরের গুরুদ্বারে সকাল সাড়ে পাঁচটায় ট্রাক থামান রাহুল গান্ধী। তারপর গুরুদ্বারে প্রণাম করতেও যান। এরপর তিনি কয়েকজন কংগ্রেস কর্মীদের সঙ্গে কথাও বলেন। সেই সময়ে গুরুদ্বারের প্রসাদও খান তিনি।

উল্লখ্য, ১০ মে কর্নাটক ২০২৩ সালের নির্বাচন ছিল। বেঙ্গালুরুর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি) বাসে বসে প্রচার চালাতেও দেখা গেছে। হাসিমুখে যাত্রীদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে তাঁকে। তাছড়াও তিনি বেঙ্গালুরু বিধানসভা নির্বাচনের প্রচারের সময় রাহুল গান্ধীকে ব্লিঙ্কিট নামক একটি খাদ্য সরবরাহকারীর সঙ্গে একটি স্কুটি বসে প্রচার চালাতেও দেখা গেছে। কফিশপে রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল। বাসের ভিতর মহিলাদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে রাহুল গান্ধীকে। ভোট প্রচারের সময় মশলা ধোসা ও কফি খেয়ে সকলের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications