বালাকোট স্ট্রাইকের গোপন তথ্য অর্ণব গোস্বামীকে কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল
বালাকোট স্ট্রাইকের আগেই গোপন তথ্য অর্ণব গোস্বামীকে কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল
দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী, ও বায়ুসেনা প্রধান এই পাঁচজন মানুষ বালাকোটের এয়ার স্ট্রাইকের বিষয়ে গোপন তথ্য জানতেন। এমন দাবি করে, রাহুল গান্ধী এদিন প্রশ্ন তুলেছেন যে তাহলে এই সেনা এয়ারস্ট্রাঅক সম্পর্কে কীভাবে তথ্য গিয়েছে সাংবাদিক অর্ণব গোস্বামীর কাছে?

অর্ণবের চ্যাট নিয়ে বিস্ফোরক রাহুল
অর্ণব গোস্বামীর সাম্প্রতিক চ্যাট নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসায় তোলপাড় জাতীয় রাজনীতি। এদিকে, রাহুল গান্ধী দাবি তোলেন বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে যেন তদন্ত হয়। কারণ সেই এয়ারস্ট্রাইকের আগে গোপন তথ্য একজন সাংবাদিকের কাছে যাওয়া অপরাধমূলক।

প্রেরক ও গ্রহীতা অপরাধী
রাহুল গান্ধী দাবি করেছেন, যিনি তথ্য সরবরাহ করেছেন, আর যিনি এই তথ্য পেয়েছেন, তাঁরা দুজনেই সামন দোষী। রাহুলের বিস্ফোরক দাবি , যে তথ্য বালাকোট স্ট্রাইকের আগে পাইলটরা শেষ মুহূর্তে পান ,তা কী করে অর্ণব গোস্বামীর হাতে যায়?

অর্ণব সম্পর্কে রাহুল
এছাড়াও রাহুলের দাবি পুলওয়ামা আক্রমণ নিয়ে অর্ণব গোস্বামীর চ্যাটের বক্তব্য তাঁর ভালো লাগেনি। তিনি বলেন এই বিতর্কিত মন্তব্য যেনব নরেন্দ্র মোদীর ভাবনাচিন্তার প্রকাশ ঘটিয়েছে। যেন বলা হচ্ছে ৪০ জন শহিদ হয়েছে , আর আমরা নির্বাচন জিতে যাব। গোটা বিষয়টির তদন্তের দাবি তোলেন রাহুল।

কোন চ্যাটের ইস্যুতে সরব রাহুল
প্রসঙ্গত, বার্কের প্রধান পার্থ দাশগুপ্তর সঙ্গে অর্ণব গোস্বামীর চ্যাট কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে। আর তা নিয়েই গোটা দেশে শোরগোল পড়ে যায়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications