আইএনএস বিরাটে 'ভ্রমণ'! শেষ পর্যন্ত মুখ খুললেন রাহুল গান্ধী
আইএনএস বিরাটে পরিবারের সঙ্গে সফর নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, তাঁর বাবা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অফিসিয়াল ট্রিপ ছিল সেটি।
আইএনএস বিরাটে পরিবারের সঙ্গে সফর নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, তাঁর বাবা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অফিসিয়াল ট্রিপ ছিল সেটি।
সেই ট্রিপে তিনিও ছিলেন বলে জানিয়েছেন রাহুল। সেটি কোনও ছুটি কাটানোর জন্য ছিল না দাবি করে, রাহুল বলেন, কেন কোনও একজন বিমান বাহক যুদ্ধজাহাজে ছুটি কাটাবেন। সেটা তো প্রমোদতরী ছিল না, মন্তব্য করেছেন রাহুল।

আইএনএস বিরাট নিয়ে জবাব রাহুলের
দিন দুয়েক আগে নতুন দিল্লিতে ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আইএনএস বিরাটের অপব্যবহার করেছিলেন। লাক্ষাদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন মোদী। সেই অভিযোগের জবাব দেন রাহুল। বলেন, তাঁর বাবা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অফিসিয়াল ট্রিপ ছিল সেটি।
সেই ট্রিপে তিনিও ছিলেন বলে জানিয়েছেন রাহুল।

মোদীর অভিযোগের গুরুত্বে নারাজ
রাহুল গান্ধী বলেন, ২০১৯-এর নির্বাচনে তাঁর বাবার বিরুদ্ধে একের পর এক যেসব অভিযোগ তুলছে বিজেপি, তাঁর সাড়া দিতে চান না। তাঁর পরিবার নিয়ে নরেন্দ্র মোদী অন্ধকারাচ্ছন্ন বলেও মন্তব্য করেন রাহুল। তবে তিনি নিজের পরিবার নিয়ে অন্ধকারাচ্ছন্ন নন বলে জানিয়েছেন রাহুল। তিনি তাঁর বাবা, ঠাকুরমা এবং প্রপিতামহকে নিয়ে যত না চিন্তু করছেন, নরেন্দ্র মোদী তার থেকে অনেক বেশি চিন্ত করছেন বলে মন্তব্য করেছেন রাহুল।

দেশের জন্য তিনিই বেশি সময় দেন, দাবি রাহুলের
রাহুল কটাক্ষ করে বলেন, মোদীর ইমেজ এমনভাবে তৈরি করা হয়েছে, যে তিনি ২৪x৭ দেশের জন্য কাজ করেন। রাহুল দাবি করেন, যদি দেশের জন্য চিন্তা করার কথা বলা হয়, তাহলে তিনি মোদীর থেকে ১০ গুণ বেশি সময় ব্যয় করেন। প্রধানমন্ত্রী মোদীী আর তার মধ্যে একটা বিতর্ক সভা হলেই তা পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাহুল।












Click it and Unblock the Notifications